ইউক্রেনীয়রা আমাদের অতিথি: পোল্যান্ডের প্রেসিডেন্ট

বিদেশ ডেস্ক
২২ মে ২০২২, ১৯:১৯আপডেট : ২২ মে ২০২২, ১৯:১৯

পোল্যান্ডে আশ্রয় নেওয়া ইউক্রেনীয় শরণার্থীদের অতিথি হিসেবে আখ্যায়িত করেছেন পোলিশ প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা। টুইটারে দেওয়া পোস্টে ডুদার এমন মন্তব্যের কথা জানিয়েছেন ইউক্রেনের এমপি রোমান হরিশচুক। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, রবিবার আকস্মিক সফরে কিয়েভ যান আন্দ্রেজ দুদা। ইউক্রেনে রুশ আগ্রাসন শুরু হওয়ার পর এই প্রথমবারের মতো কোনও বিদেশি নেতা হিসেবে সশরীরে দেশটির পার্লামেন্টে ভাষণ দেন তিনি। 

ইউক্রেনীয় পার্লামেন্টে দুদার ভাষণের বিষয়ে এখনও বিস্তারিত জানা যায়নি। তবে তাকে উদ্ধৃত করে রোমান হরিশচুক বলেছেন, ‘প্রিয় ইউক্রেনবাসী, আপনার আত্মীয়-স্ত্রী, মা-বাবা, সন্তান; যারা পোল্যান্ডে চলে যেতে বাধ্য হয়েছে, তারা আমাদের দেশে উদ্বাস্তু নয়। তারা আমাদের অতিথি।’

আল জাজিরার খবরে বলা হয়েছে, ইউক্রেন থেকে সর্বোচ্চ সংখ্যক শরণার্থীকে আশ্রয় দিয়েছে পোল্যান্ড। এ সংখ্যা ৩৫ লাখের মতো হতে পারে।

/এমপি/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী