ইউক্রেনে ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দাবি রাশিয়ার

বিদেশ ডেস্ক
২৩ মে ২০২২, ২০:২৯আপডেট : ২৩ মে ২০২২, ২০:২৯

ইউক্রেনে ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দাবি করেছে রাশিয়া। সোমবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফে এমন দাবি করা হয়েছে। রুশ সংবাদমাধ্যম তাসের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

রাশিয়ার দাবি, ইউক্রেনের একটি পার্বত্য অ্যাসল্ট ব্রিগেডের সামরিক সরঞ্জাম ধ্বংস করতে কৃষ্ণ সাগরের একটি সাবমেরিন থেকে চারটি ক্যালিবার মিসাইল নিক্ষেপ করা হয়েছে।

রয়টার্সের খবরে বলা হয়েছে, তাদের পক্ষে তাৎক্ষণিকভাবে রাশিয়ার এমন দাবির বিষয়টি যাচাই করা সম্ভব হয়নি।

এদিকে ‘ইউক্রেনে বর্বরতার’ জন্য রাশিয়াকে ‘দীর্ঘমেয়াদে মূল্য দিতে হবে’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি মূলত ইউক্রেনে আগ্রাসনকে কেন্দ্র করে মস্কোর ওপর পশ্চিমা দেশগুলোর আরোপিত নিষেধাজ্ঞার নেতিবাচক প্রভাবের প্রতি ইঙ্গিত করেছেন।

জো বাইডেন বলেন, যদি রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে ভবিষ্যতের কোনও সমঝোতার পরও নানা উপায়ে নিষেধাজ্ঞাগুলো অব্যাহত রাখা না হয়, তাহলে সেটি চীনকে বলপ্রয়োগ করে তাইওয়ান দখলের প্রচেষ্টা সম্পর্কে কী সংকেত দেবে? চীন হামলা করে বসলে তাইওয়ানকে রক্ষায় প্রয়োজনে সামরিক হস্তক্ষেপ করারও হুঁশিয়ারি দেন বাইডেন। বলেন, স্বশাসিত দ্বীপটি রক্ষায় যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ।

/এমপি/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি