রুশ আক্রমণে ক্ষয়ক্ষতির পরিমাণ জানালো ইউক্রেন

বিদেশ ডেস্ক
২৭ মে ২০২২, ২০:২১আপডেট : ২৭ মে ২০২২, ২০:৫০

ইউক্রেনে রুশ অভিযান তিনমাসের বেশির সময় গড়িয়েছে। এতে ব্যাপকভাবে আর্থিক ক্ষতির  মুখে ইউক্রেন। কিয়েভ স্কুল অব ইকোনমিক্স-(কেএসই) জানিয়েছে, ইউক্রেনে মোট অর্থনৈতিক ক্ষতির পরিমাণ আনুমানিক ৫০ হাজার থেকে ৬০ হাজার কোটি মার্কিন ডলার। শুক্রবার বিবিসি তাদের প্রতিবেদনে এ খবর জানিয়েছে।  

পর্যালোচনা করে (কেএসই) আরও জানিয়েছে, অবকাঠামোগত ক্ষতি, অর্থনৈতিক প্রবৃদ্ধি হ্রাস, শ্রমিক চলে যাওয়া ও অন্যান্য ফ্যাক্টর মিলিয়ে ইউক্রেন বিপুল ক্ষয়ক্ষতির মুখে। ভবন ও অবকাঠামো ধ্বংসে ক্ষতি আনুমানিক ১০ হাজার কোটি মার্কিন ডলারের বেশি।

রুশ বাহিনীর দীর্ঘ অবরোধ আর ভয়াবহ গোলাবর্ষণে অনেকটাই বিধ্বস্ত মারিউপোল শহর। এছাড়া খারকিভ, চেরনিহিভ, সামি-তে যুদ্ধের শুরু থেকেই একের পর হামলায় চালানো হয়। ডনবাসের সেভেরোডোনেটস্ক ও লিসিচানস্ক যেখানে প্রচণ্ড লড়াই চলছে। এর বিভিন্ন জায়গার অনেক আবাসিক ভবন বিধ্বস্ত বলছে কেএসই।

চলমান যুদ্ধে ইউক্রেনের কোম্পানিগুলো ১১ বিলিয়ন মার্কিন ডলারের অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হয়েছে। এর মধ্যে গত সপ্তাহে অর্ধ বিলিয়ন ডলারের বেশি। কেএসই জানিয়েছে, রুশ বাহিনী দুইশর বেশি ইউক্রেনীয় কোম্পানি, কারখানা ও গাছপালা ধ্বংস করেছে।

এদিকে ইউক্রেনের সাবেক অর্থমন্ত্রী টিমোফি মিলোভানভ সংবাদমাধ্যম বিবিসিকে বলেন, পুনর্গঠনে ইউক্রেনের ৭৫০ বিলিয়ন মার্কিন ডলারের অর্থের প্রয়োজন।

/এলকে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
সর্বশেষ খবর
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী