ইউক্রেনীয় ফটোগ্রাফারকে হত্যা করেছে রুশ সেনারা: আরএসএফ

আন্তর্জাতিক ডেস্ক
২৩ জুন ২০২২, ১০:৪১আপডেট : ২৩ জুন ২০২২, ১০:৪১

ইউক্রেনীয় ফটোগ্রাফার মাকসিম লেভিনকে ‘ঠাণ্ডা মাথায় হত্যা করা হয়’ বলে জানিয়েছে সাংবাদিক সুরক্ষায় কাজ করা জোট রিপোর্টার্স উইদাউট বর্ডার্স (আরএসএফ)। বুধবার ১৬ পাতার এক প্রতিবেদনে জোটটি জানিয়েছে, গত ১৩ মার্চ একই সময়ে কিয়েভের উত্তরে রুশ সেনারা লেভিনের বন্ধু ওলেকসাই চেরনিসোভকেও হত্যা করে।

সংবাদমাধ্যমের স্বাধীনতা রক্ষায় কাজ করা জোটটি তাদের ওয়েবসাইটে প্রতিবেদনের সূচনায় বলেছে, ‘রুশ বাহিনীর বিরুদ্ধে প্রমাণ ব্যাপক’।

প্রতিবেদনের সিদ্ধান্ত স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ও তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি।

১৯৮১ সালে জন্ম নেওয়া মাকসিম লেভিন ছিলেন একজন ডকুমেন্টারি ফিল্ম নির্মাতা। ২০১৩ সাল থেকে তিনি ইউক্রেনে রয়টার্সের হয়ে মাঝে মাঝে খবর সংগ্রহের কাজ করতেন। ১৩ মার্চ তিনি নিখোঁজ হন। আরএসএফ বলছে, ওই দিনই তাকে খুন করা হয়।

রয়টার্সের ভিজ্যুয়াল বিষয়ক গ্লোবাল ম্যানেজিং এডিটর জন পলম্যান এপ্রিলে লেভিন সম্পর্কে বলেন, ‘তার মৃত্যু সাংবাদিকতার জগতে অপূরণীয় ক্ষতি। এই দুঃসময়ে আমাদের ভাবনা তার পরিবারের সঙ্গে রয়েছে’।

আরএসএফ জানিয়েছে, তারা ঘটনাস্থলের প্রমাণ পরীক্ষা করেছে। এগুলো মধ্যে রয়েছে বুলেট এবং লেভিনের পোড়া গাড়ি, সেই সঙ্গে গত ১ এপ্রিল যখন লেভিন এবং চেরনিশভের মৃতদেহ পাওয়া যায় তখনকার তোলা ছবিও রয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, চেরনিসোভের মরদেহের অবস্থান এবং অন্য প্রমাণে ইঙ্গিত পাওয়া গেছে তাদের জীবন্ত পুড়িয়ে দেওয়া হয় আর সম্ভবত লেভিনকে খুব কাছ থেকে এক বা দুইটি গুলি চালিয়ে খুন করা হয়। প্রতিবেদনে বলা হয়েছে, তার মরদেহে তিনটি গুলির দাগ স্পষ্ট।

গত ২৪ মে থেকে ৩ জুন পর্যন্ত প্রমাণ যোগাড় করে আরএসএফ।

ইউক্রেনের প্রসিকিউটররা বলছেন, রাশিয়ার সশস্ত্র বাহিনীর সদস্যদের ছোট অস্ত্রের দুই গুলিতে লেভিন নিহত হয়েছেন।  তবে এই তথ্যও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

সূত্র: রয়টার্স

/জেজে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী