ইউক্রেনীয় বাহিনীকে সেভেরোডনেস্ক ছাড়তে হবে: গভর্নর

আন্তর্জাতিক ডেস্ক
২৪ জুন ২০২২, ১৪:২৩আপডেট : ২৪ জুন ২০২২, ১৪:২৩

ইউক্রেনের সেভেরোডনেস্ক শহরের বেশিরভাগ এলাকা রুশ বাহিনী দখল করে নিয়েছে বলে স্বীকার করেছেন লুহানস্ক অঞ্চলের গভর্নর সেরহাই গাইদাই। শুক্রবার এক টেলিভিশন ভাষণে বলেছেন, শহরটি থেকে ইউক্রেনীয় বাহিনীকে প্রত্যাহার করে নিতে হবে।

সেরহাই গাইদাই বলেন, ‘কেবল সেখানে থাকার খাতিরে মাসের পর মাস ধরে টুকরো টুকরো অবস্থানে থাকার কোনও অর্থ হয় না’।

কোন জায়গা থেকে অবিলম্বে সেনা প্রত্যাহার করা হবে কিংবা কোন সময়ের মধ্যে প্রত্যাহার করা হবে তা নিয়ে কোনও ইঙ্গিত দেননি গভর্নর গাইদাই।

ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার জানিয়েছে, রুশ বাহিনীর ঘিরে ফেলা এড়াতে লিসিচানস্ক থেকে কিছু ইউক্রেনীয় সেনা প্রত্যাহার করা হয়েছে।

রাশিয়া যদি সেভেরোডনেস্ক এবং লিসিচানস্ক উভয় শহরের নিয়ন্ত্রণ নেয় তাহলে তারা পুরো লুহানস্ক অঞ্চলের নিয়ন্ত্রণ নেবে। আর লুহানস্ক ও ডনেস্ক অঞ্চল নিয়ে গঠিত ডনবাস এলাকা। এই এলাকার নিয়ন্ত্রণ নেওয়াই এখন রাশিয়ার মূল লক্ষ্য।

সূত্র: আল জাজিরা

/জেজে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী