নিরাপত্তা প্রধানকে বরখাস্ত করলেন জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক
১৮ জুলাই ২০২২, ০৬:২৯আপডেট : ১৮ জুলাই ২০২২, ০৬:২৯

ইউক্রেনের নিরাপত্তা সংস্থার (এসবিইউ) প্রধান এবং প্রসিকিউটর জেনারেলকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ক্ষমতাধর সংস্থা দুইটিতে বিশ্বাসঘাতকতার বহু ঘটনার কথা উল্লেখ করে এই সিদ্ধান্তের ঘোষণা দিয়েছেন তিনি।

জেলেনস্কি জানান, ৬০ জনের বেশি সাবেক কর্মী এখন রাশিয়ার দখলকৃত এলাকায় ইউক্রেনের বিরুদ্ধে কাজ করছে। তিনি আরও জানান আইন প্রয়োগকারী কর্মকর্তাদের বিরুদ্ধে মোট ৬৫১টি সহযোগিতা ও বিশ্বাসঘাতকতার মামলা শুরু করা হয়েছে।

বরখাস্ত হওয়া দুই কর্মকর্তা ইভান বাকানোভ এবং ইরাইনা ভেনেদিক্তোভা এখন পর্যন্ত প্রেসিডেন্টের আদেশের বিষয়ে কোনও মন্তব্য করেননি।

রবিবার রাতের ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, ‘রাষ্ট্রের জাতীয় নিরাপত্তার ভিত্তির বিরুদ্ধে এমন অপরাধের বিন্যাস... সংশ্লিষ্ট প্রধানদের (দুটি সংস্থার) বিরুদ্ধে অত্যন্ত গুরুতর প্রশ্ন উঠেছে। এর প্রতিটি প্রশ্নের যথাযথ উত্তর দেওয়া হবে’।

বরখাস্ত হওয়া এসবিইউ প্রধান ইভান বাকানোভ প্রেসিডেন্ট জেলেনস্কির ছোটবেলার বন্ধু। এর আগে ক্রিমিয়ায় এসবিইউ এর আঞ্চলিক প্রধান ওলেহ কুলিনিচকে গ্রেফতার করা হয়। তাকে বিশ্বাসঘাতকতায় সন্দেহভাজন বিবেচনা করা হচ্ছে।

এদিকে রবিবার ইউক্রেন বলেছে রাশিয়ার বেশ কয়েকটি যুদ্ধ জাহাজ ক্রিমিয়ার কৃষ্ণ সাগর থেকে আরও পূর্বে নভোরোসিয়স্ক বন্দরে সরিয়ে নেওয়া হয়েছে। পশ্চিমা মিত্রদের কাছ থেকে ইউক্রেন আরও বেশি দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র পাওয়ার পর এই সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া।

এছাড়া ক্রিমিয়ায় হামলা চালানোর বিষয়ে ইউক্রেনকে হুঁশিয়ার করে দিয়েছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। ২০১৪ সালে ইউক্রেনের কাছ থেকে ক্রিমিয়া কেড়ে নেয় রাশিয়া। সেখানে হামলা চালানো হলে ইউক্রেনকে ‘চূড়ান্ত দিনের’ মুখোমুখি হতে হবে বলে সতর্ক করেন বর্তমানে রাশিয়ার নিরাপত্তা কাউন্সিলের বর্তমান উপপ্রধান মেদভেদেভ।

সূত্র: বিবিসি

/জেজে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম