রুশ ছিটমহলের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার লিথুয়ানিয়ার

আন্তর্জাতিক ডেস্ক
২৩ জুলাই ২০২২, ১১:৫১আপডেট : ২৩ জুলাই ২০২২, ১১:৫১

রাশিয়ার ছিটমহল কালিনিনগ্রাদে ট্রেনে পণ্য পরিবহনের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে বাল্টিক দেশ লিথুয়ানিয়া। শুক্রবার রুশ বার্তা সংস্থা আরআইএ এই খবর জানিয়েছে।

গত সপ্তাহে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) জানায় তাদের পরিবহন নিষেধাজ্ঞা কেবল সড়ক পথের জন্য, রেলপথের জন্য নয়। আর সেকারণেই লিথুয়ানিয়ার উচিত ইইউ ভূখণ্ড ব্যবহার করে ছিটমহলটিতে রাশিয়াকে কংক্রিট, কাঠ ও অ্যালকোহল পরিবহন করতে দেওয়া।

গত জুনে কালিনিনগ্রাদে রেলপথে রাশিয়ার পণ্য পরিবহন নিষিদ্ধ করে লিথুয়ানিয়া। এর তীব্র সমালোচনা করে দ্রুত প্রতিশোধ নেওয়ার ঘোষণা দেয় মস্কো।

রাশিয়ার রাষ্ট্রীয় রেলওয়ে কোম্পানির মুখপাত্র মানতাস ডুবাউসকাস বলেছেন,  তারা ভোক্তাদের ফের পণ্য পরিবহন শুরু করতে পারার তথ্য অবহিত করেছেন। লিথুয়ানিয়ার একটি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘একই পণ্য আজ থেকেই পরিবহন করা সম্ভব’।

এদিকে আরেক রুশ বার্তা সংস্থা তাস কালিনিনগ্রাদের সরকারি কর্মকর্তাদের বরাতে জানিয়েছে. সিমেন্ট বোঝাই ৬০টি ওয়াগন শিগগিরই ছিটমহলটিতে পৌঁছাবে।

রাশিয়ার মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন কালিনিনগ্রাদ অবস্থিত পোল্যান্ড ও লিথুয়ানিয়ার মাঝখানে। রুশ কর্মকর্তারা জানান, ওই নিষেধাজ্ঞার কারণে ছিটমহলটিতে পণ্য পরিবহন অর্ধেকে নেমে যায়। তবে লিথুয়ানিয়ার দাবি ছিল এতে পণ্য পরিবহন মাত্র ১৫ শতাংশ কমবে।

সূত্র: রয়টার্স

/জেজে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম