ইউক্রেনীয় শস্য রফতানিতে কোনও বাধা নেই: রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
২৫ জুলাই ২০২২, ২০:৪৪আপডেট : ২৫ জুলাই ২০২২, ২২:০৫

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের শস্য রফতানি নিয়ে অবস্থান স্পষ্ট করেছে রাশিয়া। সোমবার এক ভাষণে এ নিয়ে কথা বলেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তিনি বলেন, মস্কো ও কিয়েভ এ সংক্রান্ত চুক্তিতে সম্মত হওয়ার পর ইউক্রেনের কৃষ্ণ সাগর উপকূলের বন্দর থেকে শস্য রফতানিতে কোনও বাধা নেই। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

সের্গেই ল্যাভরভ বলেন, শনিবার ইউক্রেনের প্রধান বন্দর ওডেসাতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্য ছিল সামরিক অবকাঠামো। আর শস্য রফতানির চুক্তিতে ইউক্রেনের সামরিক অবকাঠামোতে হামলা নিয়ে কিছু বলা হয়নি।

বিশ্বজুড়ে খাদ্য সংকটের জন্য দায়ী মস্কো- পশ্চিমাদের এমন এমন দাবিও প্রত্যাখ্যান করেছেন সের্গেই ল্যাভরভ। তিনি বলেন, পশ্চিমা দেশগুলো বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তায় নিষেধাজ্ঞার প্রভাব সম্পর্কে সত্যকে বিকৃত করছে। কায়রোতে আরব লিগের প্রতিনিধিদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি অভিযোগ করেন, পশ্চিমারা অন্যদের ওপর তাদের প্রভাব চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে।

ইউক্রেনে রুশ আগ্রাসনের জেরে বিশ্বজুড়ে খাদ্য সংকট শুরু হয়। ইউক্রেনের বন্দর দিয়ে শস্য রফতানি বন্ধ হয়ে পড়ায় শুরু হয় এই সংকট। এতে মারাত্মকভাবে আক্রান্ত হয় আরব বিশ্ব এবং আফ্রিকার দেশগুলো। সংকট উত্তরণে গত শুক্রবার তুরস্ক ও জাতিসংঘের মধ্যস্থতায় ইউক্রেনীয় শস্য রফতানি নিয়ে চুক্তিতে উপনীত হয় মস্কো ও কিয়েভ। তবে ওই চুক্তির কয়েক ঘণ্টার মধ্যেই ওডেসা বন্দরে রুশ হামলার ঘটনায় চুক্তিটির ভাগ্য নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। এমন পরিস্থিতিতে সমালোচনার মুখে বিষয়টি নিয়ে মস্কোর অবস্থান ব্যাখ্যা করেন ল্যাভরভ।

/এমপি/এমওএফ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের