ইউক্রেনের বিরুদ্ধে ৪০ যুদ্ধবন্দিকে হত্যার অভিযোগ রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক
২৯ জুলাই ২০২২, ১৭:৪৯আপডেট : ২৯ জুলাই ২০২২, ১৭:৪৯

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় অভিযোগ করেছে, মার্কিন নির্মিত হিমার্স রকেট ব্যবস্থা দিয়ে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের একটি কারাগারে হামলা করেছে ইউক্রেন। শুক্রবারের এই হামলায় ইউক্রেনের ৪০ যুদ্ধবন্দি নিহত ও ৭৫ জন আহত হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

নিয়মিত ব্রিফিংয়ে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, যুক্তরাষ্ট্র নির্মিত মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেমস (হিমার্স) শুক্রবার ওলেনিভকাতে একটি প্রাক-বিচার কারাগারে আঘাত করেছে। এখানে ইউক্রেনীয় যুদ্ধবন্দিদের রাখা হয়েছিল। এদের মধ্যে আজভ ব্যাটালিয়নের যোদ্ধারাও রয়েছেন।

এতে আরও বলা হয়েছে, হামলায় ৪০ জন ইউক্রেনীয় যুদ্ধবন্দি নিহত ও ৭৫ জন আহত হয়েছে। এছাড়া কারাগারের ৮ জন কর্মী আহত হয়েছেন।

রয়টার্সের পক্ষ থেকে স্বতন্ত্রভাবে রাশিয়ার এই দাবির সত্যতা নিশ্চিত করা সম্ভব হয়নি।

উল্লেখ্য, ২৪ ফেব্রুয়ারি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনে কথিত ‘বিশেষ সামরিক অভিযান’ শুরু করে রাশিয়া। এই অভিযানকে অবৈধ আখ্যা দিয়ে পুতিন ও তার ঘনিষ্ঠজনদের ওপর নিষেধাজ্ঞা দিয়ে আসছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো। চলমান যুদ্ধে রাশিয়ার বিরুদ্ধে বেসামরিক হত্যা ও যুদ্ধাপরাধের অভিযোগ এনেছে কিয়েভ।

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম