ইউক্রেন যুদ্ধে যুক্তরাষ্ট্রের সরাসরি ভূমিকার অভিযোগ রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক
০২ আগস্ট ২০২২, ২০:০৩আপডেট : ০২ আগস্ট ২০২২, ২০:০৩

ইউক্রেন যুদ্ধে যুক্তরাষ্ট্র সরাসরি যুক্ত হয়ে পড়ছে বলে প্রথমবারের মতো অভিযোগ তুলেছে রাশিয়া। মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র অভিযোগ করেছেন, কিয়েভের বাহিনীর ব্যবহার করা যুক্তরাষ্ট্রের তৈরি হিমার্স ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু অনুমোদন করছে ওয়াশিংটন।

রুশ মুখপাত্র লে. জেনারেল ইগোর কোনাশেনকোভ দাবি করেন, ইউক্রেনীয় কর্মকর্তাদের মধ্যে যোগাযোগের বার্তা আটকে দিয়ে এই সংযোগের তথ্য পাওয়া গেছে। তবে মস্কোর এই দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এছাড়া এই অভিযোগের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনও প্রতিক্রিয়া জানাননি মার্কিন কর্মকর্তারা। রাশিয়া আগেও অভিযোগ করেছে ইউক্রেনে ছায়াযুদ্ধ চালাচ্ছে ওয়াশিংটন।

রুশ মুখপাত্র কোনাশেনকোভ বলেন, ‘ডনবাস এবং অন্যান্য অঞ্চলের আবাসিক এলাকা এবং বেসামরিক অবকাঠামোগুলোতে কিয়েভের অনুমোদিত সব রকেট হামলার জন্য সরাসরি বাইডেন প্রশাসন দায়ী, এসব হামলা বেসামরিক মানুষের ব্যাপক মৃত্যুর কারণ’।

হিমার্স একটি মাল্টিপল রকেট সিস্টেম। এটি ৭০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নির্ভুল আঘাত হানতে পারে। যা ইউক্রেনের কাছে থাকা আগের রকেট সিস্টেমের চেয়ে অনেক বেশি আধুনিক। ধারণা করা হয়, এগুলো রাশিয়ান সমতুল্য ক্ষেপণাস্ত্রের তুলনায় আরও বেশি নির্ভুল।

এপ্রিলে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেন, ইউক্রেনে শত শত কোটি ডলারের অস্ত্র পাঠাতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সিদ্ধান্তের অর্থ, ‘ন্যাটো, মূলত, একটি প্রক্সির মাধ্যমে রাশিয়ার সাথে যুদ্ধে লিপ্ত এবং সেই প্রক্সিকে অস্ত্র দিচ্ছে’। তিনি বলেন, ‘যুদ্ধের অর্থ যুদ্ধই’।

ইউক্রেন সংঘাতের পুরো সময় জুড়ে রাশিয়ার বিরুদ্ধে বহু যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের অভিযোগ উঠেছে। গত সপ্তাহে ইউক্রেন অভিযোগ করে নির্যাতনের অভিযোগ লুকিয়ে ফেলতে বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রিত ডনেস্কের এক কারাগারে বোমা হামলা চালিয়েছে মস্কো।

সূত্র: বিবিসি

/জেজে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের