ইউক্রেনের হিমার্স ধ্বংসের রুশ দাবি উড়িয়ে দিলো যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
০৩ আগস্ট ২০২২, ১৮:৪৮আপডেট : ০৩ আগস্ট ২০২২, ১৯:২৯

ইউক্রেনে মার্কিন নির্মিত অত্যাধুনিক মাল্টিপল লঞ্চ রকেট ব্যবস্থা হিমার্স ধ্বংস করার রুশ দাবি প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার মার্কিন প্রতিরক্ষা দফতর বলেছে, রাশিয়ার এই দাবি মিথ্যা। ইউক্রেনে যুদ্ধ শুরুর পর থেকে ৬টি মার্কিন নির্মিত হিমার্স ব্যবস্থা ধ্বংস করেছে বলে সম্প্রতি মস্কো দাবি করেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

মঙ্গলবার রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু দাবি করেছেন, ইউক্রেনে রাশিয়া ছয়টি হিমার্স ব্যবস্থা ধ্বংস করেছে।

এই দাবির বিষয়ে পেন্টাগনের ভারপ্রাপ্ত মুখপাত্র টড ব্রিয়েসিয়েল বলেন, রুশ প্রতিরক্ষামন্ত্রীর শেষ দাবি সম্পর্কে অবগত। তা আবারও স্পষ্টতই মিথ্যা।

তিনি আরও বলেন, বাস্তবে যা ঘটছে তা হলো ইউক্রেনীয় ভয়াবহ নির্ভুলতা ও কার্যকারিতা অর্জন করেছে। যুক্তরাষ্ট্র ও আমাদের মিত্রদের পাঠানো নির্ভুল আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সক্রিয় আছে। যা রাশিয়ার নৃশংস ও অপরাধমূলক আক্রমণের বিরুদ্ধে লড়াইয়ের জন্য সরবরাহ করা হয়েছে।

রাশিয়া নিয়মিত হিমার্স ব্যবস্থায় হামলার দাবি করে আসছে। তবে তারা এখনও এমন ব্যবস্থা ধ্বংসের কোনও প্রমাণ হাজির করতে পারেনি।

রুশ মন্ত্রী আরও দাবি করেছিলেন, রাশিয়ার সেনারা ইউক্রেনে পাঁচটি জাহাজ-বিধ্বংসী হারপুন ক্ষেপণাস্ত্র লঞ্চ ব্যবস্থা ও ৩৩টি এম৭৭৭ হাউইটজার ধ্বংস করেছে।

রয়টার্সের পক্ষ থেকে রাশিয়ার এই দাবির সত্যতা স্বতন্ত্রভাবে যাচাই করা সম্ভব হয়নি। ইউক্রেনীয় কর্মকর্তারা বলে আসছেন, তাদের কাছে প্রায় এক ডজন হিমার্স ব্যবস্থা রয়েছে।

 

/এএ/এমওএফ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি