ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নিয়ন্ত্রণের বাইরে: আইএইএ

আন্তর্জাতিক ডেস্ক
০৪ আগস্ট ২০২২, ১৬:০৩আপডেট : ০৫ আগস্ট ২০২২, ২৩:২০

ইউক্রেনে অবস্থিত ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ‘জাপোরিঝিয়া’ পুরোপুরি  নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এই কেন্দ্রটির নিয়ন্ত্রণে নিতে ইউক্রেনে অভিযানের শুরুর পর থেকেই চেষ্টা চালিয়ে আসছিল রুশ বাহিনী। বিষয়টি নিশ্চিত করেছে জাতিসংঘের পরমাণু সংস্থা।

গুরুত্বপূর্ণ কেন্দ্রটি নিয়ন্ত্রণে নেওয়াকে কেন্দ্র করে অঞ্চলটিতে নতুন করে সংঘর্ষ শুরু হতে পারে। তাতে ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি ঝুঁকির মধ্যে পড়বে। 

ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে, রুশ সেনারা ইউক্রেনের দক্ষিণের দিনিপ্রো নদীর ওপর অবস্থিত স্টেশনের মাঠে অবস্থান করছে এবং সামরিক সরঞ্জাম সংরক্ষণ করছে।

তবে এক রুশ কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সের কাছে অভিযোগ করেন, প্ল্যান্ট হামলার জন্য পশ্চিমা সরবরাহকৃত অস্ত্র ব্যবহার করছে ইউক্রেনীয় বাহিনী।

যদিও প্ল্যান্টি রাশিয়া দখলে নিলেও ইউক্রেনীয় স্টাফদের মাধ্যমে এখনও কার্যক্রম চালু আছে। 

নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দফতরে সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রসি গ্রসি বলেন, 'পরিস্থিতি এখন খুবই নাজুক। পারমাণবিক নিরাপত্তার প্রতিটি নীতিই কোনও না কোনভাবে লঙ্ঘন করা হয়েছে এবং আমরা তা চলতে দিতে পারি না’।

জাপোরিঝিয়ার স্বাভাবিক কার্যক্রম চালু রাখতে গভীর নজর রাখছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)।

সূত্র: বিবিসি।

/এলকে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী