ইউক্রেনে রাশিয়াকে জিততে দেওয়া যাবে না: ন্যাটো

আন্তর্জাতিক ডেস্ক
০৪ আগস্ট ২০২২, ১৭:৩৯আপডেট : ০৫ আগস্ট ২০২২, ০৯:২৬

পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোর মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ বলেছেন, ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে জিততে দেওয়া যাবে না। বৃহস্পতিবার তিনি এই মন্তব্য করেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

নরওয়েতে দেওয়া এক ভাষণে স্টোলটেনবার্গ বলেন, এমন আগ্রাসী নীতির সফল না হওয়া আমাদের স্বার্থের পক্ষে যায়।

ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ চলমান থাকা অবস্থায় ন্যাটো জোট তাদের ঐতিহাসিক সম্প্রসারণের দিকে এগিয়ে যাচ্ছে। বুধবার মার্কিন সিনেট ও ইতালির পার্লামেন্ট ফিনল্যান্ড ও সুইডেনের ৩০ দেশের জোটে যোগদানের বিষয়টি অনুমোদন করেছে। দেশ দুটির জোটে যোগ দিতে ৩০ সদস্য রাষ্ট্রের অনুমোদন লাগবে।

ন্যাটোতে ফিনল্যান্ড ও সুইডেনের যোগদানের বিরোধিতা করে আসছে রাশিয়া।

গত মাসে ন্যাটোতে যোগদানের প্রটোকল স্বাক্ষর করে। এতে পারমাণবিক শক্তিধর জোটে যোগদানের পথ উন্মুক্ত হয় সুইডেন ও ফিনল্যান্ডে। তবে জোটের সব সদস্য রাষ্ট্রের অনুস্বাক্ষর পেতে বছর খানেক সময় লাগতে পারে।

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের