রফতানি পণ্য নিয়ে ইউক্রেন ছাড়লো আরও ৪টি জাহাজ

আন্তর্জাতিক ডেস্ক
০৭ আগস্ট ২০২২, ১৮:৩৩আপডেট : ০৭ আগস্ট ২০২২, ১৮:৩৩

কৃষ্ণ সাগরের নিরাপদ সমুদ্রসীমা করিডোর দিয়ে ইউক্রেন থেকে খাদ্যশস্য ও সূর্যমুখী তেলবাহী চারটি জাহাজ ছেড়েছে। এই জাহাজগুলো তুরস্ক যাচ্ছে। সেখানে রাশিয়া ও জাতিসংঘের মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় এগুলো পরীক্ষা করা হবে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার আক্রমণ শুরু হওয়ার পর ইউক্রেনীয় বন্দরগুলোতে লাখ লাখ টন খাদ্যশস্য আটকা পড়ে। এর ফলে বিভিন্ন দেশে খাদ্য ঘাটতি ও খাদ্য দ্রব্যের চড়া মূল্য দেখা দেয়। গত সপ্তাহে জাতিসংঘের মধ্যস্থতায় চুক্তির আওতায় প্রথম জাহাজ ইউক্রেন ত্যাগ করে।

রবিবার ওডেসা ও চরনোমর্স্ক থেকে বন্দর থেকে জাহাজ চারটি রওনা দিয়েছে। এগুলো বসফরাস প্রণালী পাড়ি দেবে। তুরস্কে পরীক্ষা শেষে দুটি হাজার তুরস্কে নোঙর করবে এবং বাকি দুটো ইতালি ও চীন রওনা দেবে। আরেকটি খালি জাহাজ ইউক্রেনে পণ্য বোঝাইয়ের জন্য অনুমতি পেয়েছে।

গত মাসে জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে স্বাক্ষরিত চুক্তি অনুসারে মস্কো রাজি হয়েছে কৃষ্ণ সাগরে নিরাপদ সমুদ্র করিডোরে কোনও জাহাজে আক্রমণ করবে না। চুক্তিটি ১২০ দিন কার্যকর থাকবে। দুই পক্ষ রাজি হলে চুক্তির মেয়াদ বাড়ানো হবে। জটিল ব্যবস্থা হলেও আপাতত এটি কাজে আসছে।

ইউক্রেন বিশ্বের চতুর্থ খাদ্যশস্য রফতানিকারক দেশ। বিশ্বের ৪২ ভাগ সূর্যমুখী তেল উৎপাদন হয় এই দেশটিতে। এছাড়া মোট ভুট্টার ১৬ শতাংশ এবং গমের ৯ শতাংশ উৎপাদন করে দেশটি। গত ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই যুদ্ধের জেরে বিশ্বে গমের সবচেয়ে বড় রফতানিকারক রাশিয়া থেকেও রফতানি কমে গেছে।

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম