‘যুদ্ধ অবসানে ক্রিমিয়া ফেরত চাইবে ইউক্রেন’

আন্তর্জাতিক ডেস্ক
১৩ আগস্ট ২০২২, ১৭:৩২আপডেট : ১৩ আগস্ট ২০২২, ১৭:৩২

রাশিয়ার সঙ্গে যুদ্ধ অবসানের জন্য মস্কোর কাছে ক্রিমিয়া ফেরত চাইবে ইউক্রেন। এমন মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মাইখাইলো পোডোলিয়াক। তিনি বলেছেন, ক্রিমিয়া ফিরে পাওয়ার পাশাপাশি যুদ্ধ শুরু করা রুশ নেতাদের শাস্তি চাইবে কিয়েভ। শনিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

টুইটারে দেওয়া পোস্টে বিষয়টি নিয়ে কথা বলেন জেলেনস্কির উপদেষ্টা। তিনি বলেন, ‘রাশিয়া ২০১৪ সালে ক্রিমিয়া দখল করে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছিল।’

বিদ্যমান যুদ্ধের অবসান সম্পর্কে তিনি বলেন, ক্রিমিয়াকে মুক্ত করা এবং ‘বিশেষ সামরিক অভিযান’ যারা শুরু করেছে তাদের শাস্তির মধ্য দিয়েই এই যুদ্ধের ইতি ঘটবে।

এদিকে রাশিয়ার বিরুদ্ধে দখলকৃত ইউক্রেনীয় অঞ্চলগুলোতে জরুরি ওষুধ প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ করেছে কিয়েভ। ইউক্রেনের স্বাস্থ্যমন্ত্রী ভিক্টর লিয়াশস্কো দাবি করেছেন, গত ফেব্রুয়ারি থেকে চলমান যুদ্ধে রুশ বাহিনী যে অঞ্চলগুলো দখল করেছে সেখানে ওষুধ প্রবেশে আটকে দিয়ে মানবতাবিরোধী অপরাধ করেছে মস্কো। তিনি বলেন, যুদ্ধ ছয় মাস চলছে। রাশিয়া মানবিক করিডোরেরও অনুমতি দেয়নি। কারণ আমরা যেন রোগীদের জন্য ওষুধ সরবরাহ করতে না পারি।

/এমপি/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম