ডনেস্কের আরও একটি গ্রাম রাশিয়ার নিয়ন্ত্রণে, প্রত্যাখ্যান ইউক্রেনের

আন্তর্জাতিক ডেস্ক
১৩ আগস্ট ২০২২, ২৩:২৮আপডেট : ১৩ আগস্ট ২০২২, ২৩:৩৫

ইউক্রেনের লুহানস্ক অঞ্চলের অধিকাংশ জায়গা নিয়ন্ত্রণে নেওয়ার পর ডনেস্ক দখল নিতে সর্বশক্তি প্রয়োগ করে হামলা চালাচ্ছে রুশ বাহিনী। শনিবার (১৩ আগস্ট) রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে ইন্টারফেক্স নিউজ এজেন্সি বলছে, এবার ডনেস্কের পিস্কি গ্রাম পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়েছে রুশ যোদ্ধারা।

পিস্কি গ্রাম নিয়ন্ত্রণ নিতে গত কয়েকদিন ধরে ব্যাপক হামলা চালিয়ে আসছে রুশ বাহিনী। যদিও এটি পুরোপুরি নিয়ন্ত্রণে নিতে পেরেছে কিনা এ বিষয়ে তাৎক্ষণকিভাবে সত্যতা যাচাই করতে পারেনি বার্তা সংস্থা রয়টার্স এবং সংবাদমাধ্যম আল জাজিরা।

অবশ্য এক সপ্তাহ আগে রাশিয়ান এবং রুশ সমর্থিত বাহিনী দাবি করেছিল যে তারা কৌশলগত গুরুত্বপূর্ণ গ্রামটি নিয়ন্ত্রণ নিতে পেরেছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সরবাহ হিমার্স রকেট সিস্টেম ধ্বংস করে দিয়েছে রুশ বাহিনী। তবে এর সত্যতা নিশ্চিত করেনি কিয়েভ।

এদিকে ইউক্রেনের সামরিক কমান্ড বলছে ভিন্ন কথা। তাদের দবি, পূর্বাঞ্চলীয় গ্রাম পিস্কিতে এখনও ভয়াবহ লড়াই চলছে উভয় দেশের বাহিনীর মধ্যে। ইউক্রেনীয় জেনারেল স্টাফ ফেসবুকে জানিয়েছে, রুশ সেনারা আলেকজান্দ্রোপল, ক্রাসনহোরিভকা, আভদিভকা, মেরিংকা এবং পিস্কি দখল নিতে চেষ্টা চালাচ্ছে। সেখানে সংঘর্ষ অব্যাহত আছে।

সূত্র: আল জাজিরা।

/এলকে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের