রুশ অধিকৃত জাপোরিজ্জিয়ার বিদ্যুতের মালিক ইউক্রেন: গুতেরেস

আন্তর্জাতিক ডেস্ক
১৯ আগস্ট ২০২২, ১৯:৩৫আপডেট : ১৯ আগস্ট ২০২২, ১৯:৩৫

জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস বলেছেন, রাশিয়ার দখলে থাকা জাপোরিজ্জিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে উৎপাদিত বিদ্যুতের মালিক ইউক্রেন। তিনি দাবি করেছেন, এই নীতির প্রতি শ্রদ্ধাশীল থাকার জন্য। শুক্রবার তিনি এসব কথা বলেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

পারমাণবিক কেন্দ্রে উৎপাদিত বিদ্যুৎ রাশিয়ার গ্রিডে স্থানান্তরের পরিকল্পনার বিষয়ে এক সাংবাদিক জানতে চাইলে গুতেরেস বলেছেন, বিদ্যুৎকেন্দ্রটি বেসামরিকীকরণ করা উচিত।

তিনি আরও বলেন, অবশ্যই জাপোরিজ্জিয়াতে উৎপাদিত বিদ্যুৎ ইউক্রেনের এবং শীতকালে ইউক্রেনীয় মানুষের এই বিদ্যুৎ বিশেষভাবে প্রয়োজন। এই নীতিকে অবশ্যই পুরোপুরি শ্রদ্ধা জানাতে হবে।

মার্চ থেকে রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা কেন্দ্রটির কার্যক্রম পরিচালনা করছে ইউক্রেনীয় কর্মীরা। ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আগ্রাসন শুরুর প্রথম যে কয়েকটি এলাকা রুশ বাহিনী দখল করে এটি ছিল সেগুলোর মধ্যে অন্যতম।

বৃহস্পতিবার লভিভে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর কেন্দ্রটির নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব। তিনি বলেন, ‘জাপোরিজ্জিয়ার যেকোনও সম্ভাব্য ক্ষতিসাধন হবে আত্মঘাতী’।

মহাসচিবের বেসামরিকীকরণের প্রস্তাবের পর জাপোরিজ্জিয়া কেন্দ্রের আশেপাশের এলাকাকে অস্ত্রমুক্ত রাখার আহ্বান প্রত্যাখ্যান করেছে রাশিয়া।

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী