ইউক্রেনকে মাইক্রো ড্রোন দেবে যুক্তরাজ্য ও নরওয়ে

আন্তর্জাতিক ডেস্ক
২৪ আগস্ট ২০২২, ১২:২৩আপডেট : ২৪ আগস্ট ২০২২, ১২:২৩

রুশ আগ্রাসন মোকাবিলায় ইউক্রেনকে মাইক্রো ড্রোন দেবে দেশটির দুই ইউরোপীয় মিত্র যুক্তরাজ্য ও নরওয়ে। বুধবার নরওয়ের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, দুই দেশ যৌথভাবে কিয়েভকে এসব মাইক্রো ড্রোন সরবরাহ করবে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

নরওয়ের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, টেলিডিন ফ্লির ব্ল্যাক হর্নেট ড্রোন মূল রিকনেসান্স এবং টার্গেট শনাক্তকরণের জন্য ব্যবহৃত হয়। এটির দাম পড়বে ৯ কোটি নরওয়েজিয়ান ক্রাউন পর্যন্ত। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় ৮৭ কোটি ৫১ লাখ ছয় হাজার ৮২৮ টাকা।

এদিকে ইউক্রেনকে ৩০টি সামরিক যান দেওয়ার ঘোষণা দিয়েছে ইউরোপের আরেক দেশ স্লোভাকিয়া। ইউক্রেনকে ইতোমধ্যেই একটি এস-৩০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করেছে স্লোভাকিয়া। এছাড়াও কিয়েভকে এমআই- সিরিজের হেলিকপ্টার, স্বচালিত হাউইটজার এবং মাল্টিপল রকেট লঞ্চারও দিয়েছে দেশটি। ইউক্রেনকে সোভিয়েত আমলের মিগ-২৯ যুদ্ধবিমানও দেওয়া হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে স্লোভাকিয়া।

/এমপি/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী