আরও বসতি মুক্ত করা অব্যাহত রয়েছে: ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক
১২ সেপ্টেম্বর ২০২২, ১৪:৫৩আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২২, ১৪:৫৩

রুশ দখলদারিত্ব থেকে আরও বসতি মুক্ত করা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ইউক্রেন। সোমবার এক বিবৃতিতে ইউক্রেনের সামরিক বাহিনীর জেনারেল স্টাফ এ তথ্য জানিয়েছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন।

ইউক্রেনীয় বাহিনীর এই কর্মকর্তা বলেন, ‘খারকিভ ও ডনেস্ক অঞ্চলে রুশ হানাদারদের কাছ থেকে জনবসতি মুক্ত করা অব্যাহত রয়েছে।’

তিনি বলেন, শুধু গত দিনই ২০টিরও বেশি বসতি থেকে রুশ বাহিনীকে সরিয়ে দেওয়া হয়েছে।

এর আগে গত সপ্তাহে রুশ দখলদারিত্ব থেকে তিন হাজার বর্গকিলোমিটারেরও বেশি এলাকা পুনরুদ্ধারে সমর্থ হয় ইউক্রেনীয় সেনারা। সীমান্তের পাঁচ কিলোমিটারের মধ্যে থাকা গ্রামগুলোতে ইতোমধ্যেই ইউক্রেনের পতাকা উত্তোলন করা হয়েছে।

ইউক্রেনীয় বাহিনী বলছে, লুহানস্ক অঞ্চলে রুশ বাহিনী এবং তাদের পরিবারগুলো সোয়াতোভ শহর ছেড়ে চলে গেছে।

সোমবার পৃথক বিবৃতিতে লুহানস্কের আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান সের্হি হেইডে বলেছেন, ‘শত্রু সরিয়ে দিতে কোনও ব্যবস্থা নিত হয়নি। প্রত্যেকেই তাদের নিজের মতো করে পালিয়ে গেছে।’

/এমপি/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম