১০ দিনে চারটি যুদ্ধবিমান হারিয়েছে রাশিয়া?

আন্তর্জাতিক ডেস্ক
২০ সেপ্টেম্বর ২০২২, ১৪:১২আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২২, ১৪:১২

ইউক্রেনে গত ১০ দিনের মধ্যে আনুমানিক অন্তত চারটি যুদ্ধবিমান হারিয়েছে রাশিয়া। আর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত প্রায় ৫৫টি যুদ্ধবিমান হারিয়েছে মস্কো। সোমবার এমন তথ্য দিয়েছে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

টুইটারে দেওয়া দৈনিক গোয়েন্দা আপডেটে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ইউক্রেনের অগ্রগতির ফলে মস্কোর তরফে রুশ বাহিনীকে বিমান সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এতে করে রাশিয়ার বিমান বাহিনীর ঝুঁকিও বেড়েছে। একটি বাস্তবসম্মত সম্ভাবনা রয়েছে যে, কিছু বিমান শত্রু অঞ্চলের ওপর দিয়ে বিপথগামী হয়েছে।

এদিকে রাশিয়ার কাছে হারানো ভূখণ্ড পুনরুদ্ধারের প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এ লক্ষ্য থেকে কিয়েভ পিছু হটবে না বলেও অঙ্গীকার করেছেন তিনি।

ভলোদিমির জেলেনস্কি বলেন, ‘ইউক্রেনীয় বাহিনী রাশিয়ার ওপর সর্বোচ্চ চাপ অব্যাহত রাখবে। আপনাদের কারও কাছে মনে হতে পারে, ধারাবাহিক জয়ে আমারা থেমে গেছি। কিন্তু এটি আমাদের নিরবতা নয়। বরং পরবর্তী অভিযানের জন্য প্রস্তুতি। কারণ পুরো ইউক্রেনকে অবশ্যই শত্রু মুক্ত করতে হবে।’

/এমপি/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বশেষ খবর
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী