সীমান্ত বন্ধের বিষয়ে অবস্থান স্পষ্ট করলো রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
২৬ সেপ্টেম্বর ২০২২, ১৮:৪৮আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২২, ১৮:৪৮

সীমান্ত বন্ধের বিষয়ে নিজ দেশের অবস্থান স্পষ্ট করেছে রাশিয়া। রুশ প্রেসিডেন্টের দফতর ক্রেমলিন জানিয়েছে, সীমান্ত বন্ধের বিষয়ে এখনও পর্যন্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

ইউক্রেনে যুদ্ধের জন্য গত সপ্তাহে সেনা সমাবেশের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার ওই ঘোষণার পর যুদ্ধে অংশগ্রহণ এড়াতে দলে দলে মানুষ রাশিয়া ছাড়তে শুরু করে। এমন পরিস্থিতিতে লোকজনের দেশত্যাগ ঠেকাতে সীমান্ত বন্ধের গুঞ্জন তৈরি হয়। এরপরই বিষয়টি নিয়ে অবস্থান স্পষ্ট করে পুতিন প্রশাসন।

এদিকে রুশ বাহিনীর রিজার্ভ সেনাদের তলবের প্রতিবাদ করায় এরইমধ্যে দেশটিতে সহস্রাধিক মানুষকে গ্রেফতারের খবর পাওয়া গেছে।

সেনাসমাবেশের বিরোধিতা করা একটি অনলাইন পিটিশনে স্বাক্ষর করেছেন তিন লাখ ২৭ হাজারেরও বেশি মানুষ। এতে বলা হয়েছে, ‘বর্তমান অনিশ্চয়তার মুখে আমরা আমাদের দেশের পুরুষদের - ভাই, ছেলে, স্বামী, পিতা, দাদা, নানাকে নৈতিক বা শারীরিক বিপদে ফেলতে প্রস্তুত নই।’

/এমপি/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের