রাশিয়ার পদক্ষেপ আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন: তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক
০১ অক্টোবর ২০২২, ১৩:৩৬আপডেট : ০১ অক্টোবর ২০২২, ১৩:৩৬

ইউক্রেনের চারটি অঞ্চলকে রাশিয়ায় সংযুক্তিকরণের কঠোর সমালোচনা করেছে তুরস্ক। শনিবার তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে এ বিষয়ে দেশটির অবস্থান স্পষ্ট করা হয়। মন্ত্রণালয় বলছে, মস্কোর সিদ্ধান্ত ‘আন্তর্জাতিক আইনের প্রতিষ্ঠিত নীতির গুরুতর লঙ্ঘন। এটি অগ্রহণযোগ্য।’ এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।

আঙ্কারা বলছে, মস্কোর এই পদক্ষেপ তারা প্রত্যাখ্যান করছে, যেভাবে ২০১৪ সালে রাশিয়া কর্তৃক ক্রিমিয়া দখলকেও তুরস্ক স্বীকৃতি দেয়নি।

মস্কো কর্তৃক ইউক্রেনের ১৫ শতাংশ ভূখণ্ড দখলের ঘটনায় কিয়েভের পক্ষে জোরালো সমর্থনের কথাও জানিয়েছে তুরস্ক।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘তুরস্ক ২০১৪ সালে অবৈধ গণভোটে রাশিয়া কর্তৃক ক্রিমিয়া দখলকে স্বীকৃতি দেয়নি। বরং সব সময় ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতা, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি জোরালো সমর্থনের ওপর জোর দিয়েছে।’

এদিকে ইউক্রেনের কাছ থেকে দখলকৃত চারটি অঞ্চলকে রাশিয়ার সঙ্গে সংযুক্ত করার ঘটনায় মস্কোর ওপর ক্ষুব্ধ পশ্চিমা দেশগুলো। ইতোমধ্যে এ ঘটনায় রাশিয়ার ওপর নতুন করে আরও নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। জাতিসংঘ নিরাপত্তা পরিষদেও বিষয়টি নিয়ে রাশিয়ার বিরুদ্ধে একটি প্রস্তাব উত্থাপন করেছে যুক্তরাষ্ট্র ও আলবেনিয়া। স্বভাবতই এতে ভেটো দেয় রাশিয়া। তবে মস্কোর মিত্র তথা কৌশলগত অংশীদার হিসেবে পরিচিত চীন এই প্রস্তাবে তার ভেটো ক্ষমতা প্রয়োগ করেনি। বরং এদিন ভোটদানে বিরত ছিল বেইজিং।

/এমপি/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের