এবার খেরসনের দুই এলাকা পুনরুদ্ধারের দাবি জেলেনস্কির

আন্তর্জাতিক ডেস্ক
০৩ অক্টোবর ২০২২, ০৮:৫৬আপডেট : ০৩ অক্টোবর ২০২২, ০৯:০৪

ইউক্রেনে রুশ অধিকৃত খেরসন অঞ্চলের দুটি এলাকা রুশ বাহিনীর হাত থেকে পুনরুদ্ধারের দাবি করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এলাকাগুলো হচ্ছে, আরখানহেলস্কে এবং মাইরোলিউবিভকা। রবিবার এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

রাতে নিয়মিত ভাষণে জেলেনস্কি যুদ্ধের নিজেদের অগ্রগতি নিয়ে ভাষণ দেন। এদিন আরখানহেলস্কে ও মাইরোলিউবিভকা নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার বিষয়টি দাবি করেন তিনি।

খেরসনে দুটি এলাকার নিয়ন্ত্রণ হারানোর বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এলাকাগুলোতে যুদ্ধ চলতে থাকায় এ বিষয়টি নিশ্চিত হতে পারেনি বার্তা সংস্থা রয়টার্স।

এর আগে জেলেনস্কি তার ভাষণে বলেন, ইউক্রেনীয় বাহিনীর সাফল্য শুধু ডনেস্ক অঞ্চলের লিম্যানের মধ্যেই সীমাব্ধ থাকবে না। 

উল্লেখ্য, ইউক্রেনের পূর্বাঞ্চলে কৌশলগত গুরুত্বপূর্ণ শহর লিম্যান থেকে সেনা প্রত্যাহার নেয় রাশিয়া। শহরটি থেকে রুশ সেনাদের প্রত্যাহারকে পূর্বাঞ্চলে চলমান সংঘাতে রাশিয়ার বড় ধরনের ব্যর্থতা বলে মনে করা হচ্ছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, শহরটিতে মোতায়েনকৃত কয়েক হাজার সেনা অবরুদ্ধ হয়ে পড়বে-এমন আশঙ্কা থেকে সেনা প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে।

লিম্যান শহর দখলমুক্ত করা ইউক্রেনের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। এটি রাশিয়ার রসদ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল। শহরটি মুক্ত করায় ইউক্রেনীয় সেনারা আরও সহজে ডনেস্ক ও লুহানস্ক অঞ্চলে যাতায়াত করতে পারবে।

/এলকে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী