রাশিয়ার ইউক্রেনীয় ভূখণ্ড অধিগ্রহণ নিয়ে অবস্থান স্পষ্ট করলো পিয়ংইয়ং

আন্তর্জাতিক ডেস্ক
০৪ অক্টোবর ২০২২, ১১:১৬আপডেট : ০৪ অক্টোবর ২০২২, ১১:১৬

রাশিয়া কর্তৃক ইউক্রেনীয় ভূখণ্ড অধিগ্রহণ নিয়ে অবস্থান স্পষ্ট করেছে পিয়ংইয়ং। উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী জো চোল সু বলেছেন, মস্কোর এ সংক্রান্ত পদক্ষেপের প্রতি তার দেশের সমর্থন রয়েছে। মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।

মস্কোর বিরুদ্ধে জাতিসংঘে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের তৎপরতার সমালোচনা করেন জো চোল সু। ওয়াশিংটন ও তার মিত্রদের বিরুদ্ধে গ্যাংস্টারের মতো আচরণ করারও অভিযোগ করেন তিনি।

উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, গণভোটের মাধ্যমে ইউক্রেনের চারটি অঞ্চলের রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়ার বিষয়টি সম্পূর্ণ বৈধ। জাতিসংঘের সনদ অনুযায়ী, জনগণের সমতার নীতিমালার সঙ্গে সঙ্গতি রেখে এই ভোটাভুটি অনুষ্ঠিত হয়েছে।

জো চোল সু বলেন, যুক্তরাষ্ট্র স্বাধীন দেশগুলোর অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ‘অপব্যবহার’ করছে।

/এমপি/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের