পোল্যান্ডকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেবে জার্মানি

আন্তর্জাতিক ডেস্ক
২১ নভেম্বর ২০২২, ১৪:৫৩আপডেট : ২১ নভেম্বর ২০২২, ১৫:৫৩

গত সপ্তাহে ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের ঘটনায় পোল্যান্ডকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রস্তাব দিয়েছে জার্মানি। সোমবার বার্লিনের প্রতিরক্ষা প্রধান বলেন, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারে পোল্যান্ডকে ক্ষেপণাস্ত্র বিরোধী প্রযুক্তি সরবরাহ করতে প্রস্তুত জার্মানি।

উল্লেখ্য, গত মঙ্গলবার ইউক্রেন সীমান্তবর্তী পোল্যান্ডে ভয়াবহ রকমের ক্ষেপণাস্ত্র বিস্ফোরণ ঘটে। এতে দুইজন নিহতের কথা জানায় দেশটি। হামলায় প্রথমে রাশিয়াকে দায়ী করা হলেও তা থেকে সরে আসে পশ্চিমা দেশগুলো। প্রেসিডেন্ট বাইডেন বলেন, ক্ষেপণাস্ত্রটি হয়তো অসাবধানতাবশত ইউক্রেন থেকে ছোড়া হয়েছে। আর কিয়েভ বলছে, এ ঘটনার জন্য তারা দায়ী নয়।

এ বিষয়ে জার্মান প্রতিরক্ষামন্ত্রী ক্রিস্টিন ল্যামব্রেখট স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, আমরা পোল্যান্ডকে তার আকাশসীমা সুরক্ষায় সহায়তার প্রস্তাব দিয়েছি।

পোল্যান্ড পশ্চিমা সামরিক জোট ন্যাটোর অন্যতম সদস্য রাষ্ট্র। দেশটিতে ক্ষেপণাস্ত্র বিস্ফোরণে ওয়ারসোর সঙ্গে তদন্ত নেমেছে যুক্তরাষ্ট্র। ইউক্রেনকেও বিস্ফোরণের স্থানে পরিদর্শনের অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছে পোল্যান্ড।

সূত্র: সিএনএন

/এলকে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি