রুশ তেলের মূল্য নিয়ে মুখোমুখি পশ্চিমা-রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
০৪ ডিসেম্বর ২০২২, ২১:৩৯আপডেট : ০৪ ডিসেম্বর ২০২২, ২১:৩৯

ইউক্রেনে ৯ মাস ধরে চলমান যুদ্ধের রুশ তেল নিয়ে বেশ বিপাকে পড়েছে ইউরোপীয় দেশগুলো। রুশ তেলের ওপর নির্ভরশীলতার কারণে তারা আমদানি বন্ধ করার পথে যেতে পারছিল না, আবার আমদানি জারি রাখলে রুশ কোষাগারে তাদের অর্থ জমা হচ্ছিল। যা ইউক্রেন যুদ্ধে ব্যয় করবে রাশিয়া। এমন অবস্থায় রুশ গ্যাসের ওপর নির্ভরশীলতা কমাতে বিকল্প উৎসের সন্ধানে নামে তারা। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও শিল্পোন্নত দেশগুলোর জোট-৭ অইউরোপীয় দেশগুলোকে সমুদ্রপথে রাশিয়ার অপরিশোধিত তেল আমদানির সুযোগ রাখলেও মূল্য বেঁধে দিয়েছে। রাশিয়া বলেছে, তারা এই বেঁধে দেওয়া মূল্য মানবে না। ফলে তেলের বাজারে আবারও অনিশ্চয়তা দেখা দিয়েছে।

ইইউ ও জি-৭ রাশিয়ার এক ব্যারেল তেলের সর্বোচ্চ দাম ৬০ ডলার নির্ধারণ করে দেওয়ার ব্যাপারে সম্মত হয়েছে। যদিও ইউক্রেন চেয়েছিল রুশ তেলের মূল্য ৩০ ডলার বেঁধে দেওয়া হোক। চলতি সপ্তাহ থেকে এই সিদ্ধান্ত কার্যকর হওয়ার কথা রয়েছে। এর উদ্দেশ্য হলো জ্বালানির বিশ্ববাজারকে ক্ষতিগ্রস্ত না করে রুশ অর্থনীতিকে আঘাত করা। এ পরিকল্পনা অনুযায়ী রাশিয়ার কাছ থেকে অশোধিত তেল কেনার জন্য প্রতি ব্যারেল ৬০ ডলারের বেশি দাম দেওয়া যাবে না। শুক্রবার প্রতি ব্যারেল অপরিশোধিত রুশ তেলের মূল্য ছিল ৬৭ ডলার।

যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন বলেছেন, রাশিয়ার তেলের সর্বোচ্চ মূল্য বেঁধে দেওয়ার ফল তাৎক্ষণিকভাবেই মস্কোর রাজস্বের ওপর চাপ পড়বে।

এই সিদ্ধান্তের পর ইইউ ও জি-সেভেনের প্রতি হুঁশিয়ারি জানিয়েছে মস্কো। রাশিয়া বলেছে, কোনও দেশ এই বেঁধে মূল্যের ঊর্ধ্বসীমা কার্যকর করলে তাদেরকে তেল পাঠাবে না।

রাশিয়ার পার্লামেন্টের নিম্ন-কক্ষের বিদেশনীতি বিষয়ক কমিটির প্রধান লিওনিদ স্লাটস্কি বলেন, এই ঊর্ধ্বসীমা কার্যকর করলে ইইউ নিজের জ্বালানি নিরাপত্তাকেই হুমকির মুখে ফেলবে। 

৫ ডিসেম্বর থেকে রাশিয়ার ওপর আরও একটি নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে। এর ফলে ইইউ-এর কোনও দেশ সমুদ্রপথে রাশিয়া অশোধিত তেল আমদানি করতে পারবে না।

রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন শনিবার বলেছে, এই ঊর্ধ্বসীমা তারা মানবে না। কীভাবে পাল্টা পদক্ষেপ নেওয়া হবে তা পর্যালোচনা করা হচ্ছে।

ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, জি-সেভেন, ইইউ, অস্ট্রেলিয়ার শুক্রবারের ঘোষণা নিয়ে প্রস্তুতি নিয়েছে মস্কো।

ভিয়েনায় মস্কোর রাষ্ট্রদূত মিখাইল উলিয়ানভ বলেছেন, এই বছর থেকে ইউরোপকে রাশিয়ার তেল ছাড়া চলতে হবে।

টেলিগ্রামে যুক্তরাষ্ট্রে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত এই সিদ্ধান্তের সমালোচনা করে এটিকে ‘বিপজ্জনক’ বলে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, এই সিদ্ধান্তের ফলে রাশিয়া নিজের তেল বিক্রির জন্য নতুন ক্রেতা খুঁজবে।

তিনি বলেছেন, এমন সিদ্ধান্তের ফলে অনিশ্চয়তা বাড়বে এবং ভোক্তাদের কাঁচামালের জন্য অধিক ব্যয় করতে হবে।

নৌপরিবহন বিশেষজ্ঞরা বলছেন, ভারত ও চীনের কাছে আরও বেশি অশোধিত তেল রফতানি জন্য রাশিয়া শতাধিক জাহাজের ব্যবস্থা করেছে।  সূত্র: রয়টার্স, বিবিসি

 

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী