খেরসনের কেন্দ্রস্থলে গোলাবর্ষণ রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক
১৮ ডিসেম্বর ২০২২, ২১:৪৬আপডেট : ১৮ ডিসেম্বর ২০২২, ২১:৪৬

ইউক্রেনের খেরসন শহরের কেন্দ্রস্থলে গোলাবর্ষণ করেছে রাশিয়া। ইউক্রেনের প্রেসিডেন্টের ডেপুটি চিফ অব স্টাফ কিরিলো টিমোশেঙ্কো জানিয়েছেন, এই হামলায় তিন ব্যক্তি আহত হয়েছেন। রবিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম এপি।

প্রতিবেদনে বলা হয়, গত মাসেই এই শহরটি থেকে পিছু হটেছিল রুশ সেনারা।

আঞ্চলিক গভর্নর ইয়ারোস্লাভ ইয়ানুশেভিচ বলেছেন, এর আগের দিনও রকেট, মর্টার এবং ট্যাংক ব্যবহার করে ৫৪টি হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে তিন জন নিহত এবং ছয় জন আহত হয়েছে।

রাশিয়ার বেলগোরোড অঞ্চলের গভর্নর ভ্যাচেস্লাভ গ্ল্যাডকভ রবিবার বলেছেন, ইউক্রেনের উত্তর সীমান্তে অবস্থিত অঞ্চলটিতে ইউক্রেনীয় বাহিনীর গোলাবর্ষণে একজন নিহত এবং আট জন আহত হয়েছে।

এদিকে ইউক্রেনের আকাশসীমা রক্ষায় পশ্চিমা মিত্রদের কাছে ফের অস্ত্র সহায়তা চেয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। নিজের নিয়মিত রাত্রিকালীন ভাষণে এই আহ্বান জানিয়েছেন তিনি।

ভাষণে ভলোদিমির জেলেনস্কি বলেন, ইউক্রেনকে তার আকাশসীমার নির্ভরযোগ্য সুরক্ষা, একটি নির্ভরযোগ্য বিমান প্রতিরক্ষা ঢাল দেওয়ার সুযোগ খুঁজুন। আর সেটা ঘটলেই রুশ সন্ত্রাসের প্রধান রূপ, ক্ষেপণাস্ত্র সন্ত্রাস অসম্ভব হয়ে পড়বে।

বিদ্যমান বাস্তবতায় রাশিয়ার সঙ্গে আলোচনা বাস্তবসম্মত নয় বলেও দাবি করেছে কিয়েভ। জেলেনস্কির উপদেষ্টা মাইখাইলো পোডোলিয়াক এমন দাবি করেছেন। ইউক্রেনকে আরও অস্ত্র সরবরাহের জন্যও মিত্রদের প্রতি আহ্বান জানান তিনি। টুইটারে দেওয়া পোস্টে মাইখাইলো পোডোলিয়াক বলেন, ‘অবাস্তব পরিকল্পনা সম্পর্কে কথা বলে বিভ্রান্ত হবেন না। আপনারা রুশ ফেডারেশনের সঙ্গে চুক্তিতে আসতে পারবেন না। যুদ্ধ শুধু তাদের পরাজয়ের মধ্য দিয়েই শেষ হওয়া উচিত।’

/এমপি/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম