ইউক্রেনের সলেদার দখলে জোরদার আক্রমণ রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক
১০ জানুয়ারি ২০২৩, ১৮:২২আপডেট : ১০ জানুয়ারি ২০২৩, ১৮:২২

ইউক্রেনের পূর্বাঞ্চলের ছোট একটি লবন খনির শহর সলেদার দখলে আক্রমণ জোরদার করেছে। ইউক্রেনীয় কর্মকর্তারা বলছেন, রুশ আক্রমণের নেতৃত্ব দিচ্ছে ভাড়াটে যোদ্ধারা। ইউক্রেনীয় সেনাবাহিনী রুশ হামলা প্রতিহত করতে বাধ্য হচ্ছে। মঙ্গলবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

মঙ্গলবার ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, রুশ সেনা ও ওয়াগনার ভাড়াটে যোদ্ধা গোষ্ঠী ডনবাস অঞ্চলের সলেদার শহরের হয়ত বেশিরভাগ অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়েছে। গত চার দিন ধরে তারা শহরটির দিকে অগ্রসর হচ্ছে।

বাখমুত শহরের দখল নিতে লড়াই করতে থাকা রাশিয়ার জন্য সলেদার দখল সুবিধা এনে দেবে। বাখমুতে উভয়পক্ষের সংঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। এছাড়া সম্প্রতি রণক্ষেত্রে ব্যর্থতার পর শহরটি দখল রাশিয়ার জন্য গুরুত্বপূর্ণ সাফল্য হতে পারে।

ইউক্রেনীয় সেনাদের সঙ্গে থাকা প্রখ্যাত সাংবাদিক ইউরি বুটুসভ লিখেছেন, রুশ সেনারা পুরো ঘিরে ফেলেনি। কিন্তু স্বাভাবিক রসদ সরবরাহ অসম্ভব এবং প্রতিরক্ষা বজায় রাখার জন্য রসদ গুরুত্বপূর্ণ।

সোমবার শেষ রাতের এক ভিডিও বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ব্যাপক ক্ষয়ক্ষতির পরও ইউক্রেনীয় সেনারা বাখমুত ও সলেদার শহরে নিজেদের অবস্থান ধরে রেখেছে।

সোমবারের নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সলেদার বা বাখমুত শহরের কথা উল্লেখ করেনি।

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের