ইউক্রেন ইস্যুতে জি৭-এর জোরালো ভূমিকা চায় জাপান

আন্তর্জাতিক ডেস্ক
১৫ জানুয়ারি ২০২৩, ১৩:১৯আপডেট : ১৫ জানুয়ারি ২০২৩, ১৩:১৯

ইউক্রেনে রুশ আগ্রাসনের বিরুদ্ধে বৃহৎ অর্থনীতির দেশগুলোর জোট জি৭-এর জোরালো ভূমিকা চায় জাপান। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠকের একদিন পর শনিবার ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে টোকিওর এমন অবস্থানের কথা জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

ফুমিও কিশিদা বলেন, ইউক্রেনের ঘটনা আমাদের শিখিয়েছে যে, ইউরোপ এবং ইন্দো-প্যাসিফিকের নিরাপত্তা অবিচ্ছেদ্য।

এর আগে সম্প্রতি রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন সিনিয়র কর্মকর্তা বলেছেন, জাপানের রুশবিরোধী পদক্ষেপের কারণে দেশটির সঙ্গে শান্তিচুক্তির আলোচনা অসম্ভব হয়ে উঠেছে।

রাশিয়া ও জাপান আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শত্রুতাপূর্ণ সম্পর্কের অবসান করেনি। মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের হোক্কাইডো দ্বীপের কাছে রাশিয়ার দখল করা কয়েকটি দ্বীপ নিয়ে এই অচলাবস্থা তৈরি হয়। রুশ এই দ্বীপগুলো কুরিলস নামে পরিচিত। আর জাপানে এগুলোকে বলা হয় নর্দার্ন টেরিটোরিজ।

রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী বলেন, এটা নিশ্চিত যে জাপানের সঙ্গে শান্তিচুক্তি অসম্ভব। তারা প্রকাশ্যে অবন্ধুসুলভ অবস্থান নিয়ে নিজেদেরকে আমাদের দেশের হুমকি হিসেবে হাজির করেছে।

/এমপি/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান