যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক এখন সর্বনিম্ন পর্যায়ে: রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
২০ জানুয়ারি ২০২৩, ১৭:১৬আপডেট : ২০ জানুয়ারি ২০২৩, ১৭:১৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার সম্পর্ক এখন সর্বকালের সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। শুক্রবার এমন মন্তব্য করেছে রুশ প্রেসিডেন্টের দফতর ক্রেমলিন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

ক্রেমলিন বলছে, যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের মেয়াদের অর্ধেক সময় এরইমধ্যে অতিক্রান্ত হয়েছে। এখন আর এই সম্পর্ক উন্নয়নের কোনও আশা নেই।

এদিকে ইউক্রেনে রাশিয়ার চলমান যুদ্ধে কিয়েভের জন্য আরও আড়াইশ’ কোটি ডলারের নিরাপত্তা সহায়তার প্যাকেজ ঘোষণা করেছে মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন। বৃহস্পতিবার ঘোষিত এই প্যাকেজে স্ট্রাইকার সাঁজোয়া যানসহ অত্যাধুনিক অস্ত্রশস্ত্র রয়েছে। এ পর্যন্ত যুক্তরাষ্ট্র ইউক্রেনের জন্য যতগুলো প্যাকেজ ঘোষণা করেছে তার মধ্যে এই প্যাকেজটি দ্বিতীয় বৃহত্তম।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) পেন্টাগন জানিয়েছে, নতুন প্যাকেজে ৯০টি স্ট্রাইকার সাঁজোয়া যান, ৫৯টি ব্যাডলি ফাইটিং বাহন অন্তর্ভুক্ত থাকবে। এর আগের প্যাকেজে ৫০টি ব্যাডলি অন্তর্ভুক্ত ছিল।

/এমপি/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের