জার্মানির সঙ্গে আলোচনা ইউক্রেনের

আন্তর্জাতিক ডেস্ক
২২ জানুয়ারি ২০২৩, ১০:২২আপডেট : ২২ জানুয়ারি ২০২৩, ১০:২২

লেপার্ড ট্যাংক সরবরাহ নিয়ে জার্মানির সঙ্গে আলোচনা করেছে ইউক্রেন। বিষয়টি নিয়ে জার্মান প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াসের সঙ্গে কথা বলেছেন ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেস্কি রেজনিকভ। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

ওলেস্কি রেজনিকভ জানিয়েছেন, জার্মান প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে তার খোলামেলা আলাপ হয়েছে। এই আলোচনা অব্যাহত থাকবে।

এর আগে ইউক্রেনকে আরও উন্নত ট্যাংক ও অস্ত্র দিয়ে সহায়তা নিয়ে আলোচনা করতে শুক্রবার জার্মানির রামস্টেইন বিমানঘাঁটিতে মিলিত হন ন্যাটো ও ৫০ দেশের প্রতিরক্ষামন্ত্রীরা। তবে কিয়েভকে লোভনীয় জার্মান যুদ্ধ ট্যাংক ‘লেপার্ড’ সরবরাহের বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। কারণ হিসেবে বলা হচ্ছে, জার্মানি লেপার্ড ট্যাংক দিলে ইউরোপে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

ইউক্রেনে রাশিয়ার ১১ মাসের বেশি সময় ধরে যুদ্ধ চলছে। ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি পুতিনের নির্দেশে ইউক্রেনজুড়ে সর্বাত্মক হামলা শুরু করে রুশ বাহিনী। শুক্রবারের বৈঠকের মূল উদ্দেশ্যই ইউক্রেনকে লেপার্ড-২ ট্যাংক দিতে জার্মানির ওপর চাপ সৃষ্টি করা। কিন্তু বৈঠক থেকে কোনও সিদ্ধান্তেই পৌঁছাতে পারেনি কোনও পক্ষ। ট্যাংক সরবরাহে সম্মত না হওয়া এই সামরিক যান সরবরাহের বিষয়ে ন্যাটোর মধ্যে ক্রমবর্ধমান বিভাজনের ইঙ্গিত দেখা দিয়েছে।

/এমপি/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
ব্রিকস সম্মেলনের আগেই মোদি-পুতিন বৈঠক
কানাডার দুধ-মদ-মোটরসাইকেলে মার্কিন নিষেধাজ্ঞা
হরমুজে ২ মার্কিন জাহাজ ও ৮ তেলবাহী ট্যাংকারে ইরানের আঘাত
সর্বশেষ খবর
বিএনপি আমলের বদলি-পদোন্নতি নিয়ে আমার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান: আসিফ মাহমুদ 
বিএনপি আমলের বদলি-পদোন্নতি নিয়ে আমার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান: আসিফ মাহমুদ 
রাত ১০টার পর কী করেন প্রভা, জানালেন নিজেই
রাত ১০টার পর কী করেন প্রভা, জানালেন নিজেই
যে কাজে বয়স বাড়লেও মস্তিষ্ক থাকবে সক্রিয়
যে কাজে বয়স বাড়লেও মস্তিষ্ক থাকবে সক্রিয়
রুল খারিজ, ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র করা যাবে না
রুল খারিজ, ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র করা যাবে না
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি