হোয়াইট হাউজে চিঠি পাঠালো রুশ ভাড়াটে গোষ্ঠী ওয়াগনার

আন্তর্জাতিক ডেস্ক
২২ জানুয়ারি ২০২৩, ২১:৪০আপডেট : ২২ জানুয়ারি ২০২৩, ২২:০০

রাশিয়ার সমালোচিত ভাড়াটে সশস্ত্র গোষ্ঠী ওয়াগনারকে ‘অপরাধী সংগঠন’ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। এর কারণ জানতে চেয়ে শনিবার (২১ জানুয়ারি) হোয়াইট হাউজে এক ক্ষুদে বার্তা পাঠিয়েছে প্রতিষ্ঠানটির প্রধান ইয়েভজেনি প্রিগোজিন। শনিবার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীর সহযোগী ভাড়াটে গোষ্ঠী হিসেবে কাজ করছে ওয়াগনার। সশস্ত্র গোষ্ঠীটিকে ‘আন্তর্জাতিক অপরাধী সংগঠন’ মনোনীত করার কথা শুক্রবার জানান মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন কিরবি। তিনি বলেন, ‘এটি একটি অপরাধী সংগঠন যা ব্যাপকভাবে নৃশংসতা এবং মানবাধিকার লঙ্ঘনের কাজে জড়িত।’

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ ব্যবসায়ী ইয়েভজেনি প্রিগোজিনের নিয়ন্ত্রণাধীন ওয়াগনার গ্রুপের প্রায় ৫০ হাজার যোদ্ধা ইউক্রেনে লড়াই করছে। এদের অন্তত ৮০ শতাংশকে রাশিয়ার কারাগার থেকে নিয়োগ দেওয়া হয়েছে।

ইউক্রেনে রুশ আগ্রাসন আরও জোরদারে প্রতিষ্ঠানটি রাশিয়ার মিত্র উত্তর কোরিয়া থেকেও অস্ত্র সরবরাহ করেছে বলে দাবি করেছে হোয়াইট হাউজ। যদিও বিষয়টিকে পুরোপুরি অস্বীকার করে একে ভিত্তিহীন এবং গুজব বলছে উ. কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।

ওয়াশিংটন ২০১৭ সালে এবং গত ডিসেম্বরেও ওয়াগনার গ্রুপের ওপর বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরোপ করেছিল। সংগঠনটির অস্ত্রের ওপর আধিপত্য কমিয়ে আনতে এই পদক্ষেপ নেয় যুক্তরাষ্ট্র। ইউক্রেনের মতোই সিরিয়া, লিবিয়া, সুদানসহ অন্যান্য কিছু দেশেও সক্রিয় থাকায় ২০২১ সালের ডিসেম্বরে ইউরোপীয় ইউনিয়নও সংগঠনটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।

/এটি/এলকে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী