ইউক্রেনে লেপার্ড ট্যাংক পাঠাতে বাধা দেবে না জার্মানি

আন্তর্জাতিক ডেস্ক
২৩ জানুয়ারি ২০২৩, ০৮:৫৮আপডেট : ২৩ জানুয়ারি ২০২৩, ১৬:২৫

রুশ আগ্রাসন মোকাবিলায় ইউক্রেনে লেপার্ড ট্যাংক পাঠাতে পোল্যান্ডকে বাধা দেবে না জার্মানি। রবিবার ফরাসি টেলিভিশন এলসিআই-এর সঙ্গে আলাপকালে নিজ দেশের এমন অবস্থানের কথা জানিয়েছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক।

জার্মান পররাষ্ট্রমন্ত্রীর কাছে প্রশ্ন ছিল, পোল্যান্ডের কাছে থাকা তার দেশের তৈরি লেপার্ড ২ ব্যাটল ট্যাংক ইউক্রেনে পাঠাতে চাইলে বার্লিন বাধা দেবে কিনা? উত্তরে আনালেনা বেয়ারবক বলেন, এখনও পর্যন্ত এমন কোনও প্রশ্ন করা হয়নি। তবে যদি জানতে চাওয়া হয় তাহলে বার্লিন এক্ষেত্রে কোনও বাধা হয়ে দাঁড়াবে না।

এ পর্যায়ে সাক্ষাৎকার গ্রহণকারী বলেন, মানে দাঁড়াচ্ছে পোল্যান্ডকে ইউক্রেনে ব্যাটল ট্যাংক পাঠানো থেকে নিবৃত্ত করবে না জার্মানি। উত্তরে আনালেনা বেয়ারবক বলেন, আপনি আমার কথা যথার্থভাবে ধরতে পেরেছেন।

জার্মানির আইন অনুযায়ী, যুদ্ধের উদ্দেশ্যে উৎপাদিত অস্ত্রগুলো শুধু ফেডারেল সরকারের অনুমোদন নিয়ে তৈরি, পরিবহন ও বাজারজাত করা যায়। ফলে দেশটির তৈরি লেপার্ড ২ ব্যাটল ট্যাংক অন্য কোনো দেশের হাতে থাকলেও সেটি নতুন করে ইউক্রেন বা ভিন্ন কোনো দেশে পাঠাতে হলে বার্লিনের অনুমতির প্রয়োজন হবে। জার্মান আইনে, এক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার দেশটির চ্যান্সেলরকে দেওয়া হয়েছে।

/এমপি/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান