যুদ্ধ অবসানের চাবি যুক্তরাষ্ট্রের হাতে: ক্রেমলিন

আন্তর্জাতিক ডেস্ক
২৭ জানুয়ারি ২০২৩, ১৭:১৩আপডেট : ২৭ জানুয়ারি ২০২৩, ১৭:১৩

কিয়েভকে নির্দেশ দিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন চাইলেই যুদ্ধ বন্ধ করাতে পারেন, কিন্তু ওয়াশিংটন এই কাজটি করতে চায় না। এমনই মন্তব্য করেছেন ক্রেমলিন মুখপাত্র ও প্রেসিডেন্ট পুতিনের ঘনিষ্ঠজন দিমিত্রি পেসকভ।

নিয়মিত সংবাদ সম্মেলনে শুক্রবার ক্রেমলিন মুখপাত্র বলেন, কিয়েভে শাসনের চাবিকাঠি মূলত ওয়াশিংটনের হাতে। কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি হোয়াইট হাউজের বর্তমান নেতা (জো বাইডেন) এ বিষয়ে কোনও পদক্ষেপ নিতে চান না। বরং ইউক্রেনে আরও অস্ত্র বাড়ানোর পথ বেছে নিয়েছেন তিনি।

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনে সর্বাত্মক সামরিক অভিযান শুরু করে তার বাহিনী। এখন পর্যন্ত যুদ্ধ অব্যাহত রেখেছেন তিনি। এই যুদ্ধকে অবৈধ অ্যাখ্যা দিয়ে রুশ বাহিনীর বিরুদ্ধে ইউক্রেনকে সামরিক ও মানবিক সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো।

এর মধ্যে ইউক্রেনীয় ভূখণ্ডে রুশ বাহিনীর হামলা প্রতিহতে কিয়েভকে ১৪টি লেপার্ড-২ ট্যাংক পাঠানোর ঘোষণা দিয়েছে জার্মানি। যুক্তরাষ্ট্রও জেলেনস্কির সরকারকে ৩১টি শক্তিশালী ‘আব্রামস’ ট্যাংক পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে। আর কানাডার প্রতিরক্ষামন্ত্রী অনিতা আনন্দ বৃহস্পতিবার জানিয়েছেন, তারা ৪টি লেপার্ড-২ ট্যাংক দেবে। প্রয়োজনে এই সংখ্যা আরও বাড়তে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।

/এলকে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী