পূর্বাঞ্চলের রণক্ষেত্র নিয়ে যা বললেন জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক
০৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:৩৫আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:৩৫

পূর্ব ইউক্রেনে রণক্ষেত্রের পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি দাবি করেছেন, রুশ প্রেসিডেন্ট পুতিন তার আরও সেনাকে যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন।

ইউক্রেনে গত কয়েক মাসে ধারাবাহিক বিপর্যয়ের পর একটি উল্লেখযোগ্য বিজয়ের জন্য সেনাদের চাপ দিয়ে আসছেন পুতিন। কিছুদিন আগে ইউক্রেনের কৌশলগত শহর বাখমুত দখলের সর্বোচ্চ চেষ্টা চালালেও এখন তা থমকে গেছে। কিন্তু পার্শ্ববর্তী এলাকা দখল নিতে লড়াই অব্যাহত রেখেছে রুশ বাহিনী।

শনিবার রাতে এক ভিডিও বার্তায় তিনি বলেন, 'আমি জানি রণাঙ্গনের পরিস্থিতি খুবই জটিল। আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে ফেলতে আরও বেশি সেনা নিয়োগ করছে মস্কো। বাখমুতের পরিস্থিতিও খুব একটা ভলো না।'

এর মধ্যেই ইউক্রেনকে ৮৮টি লেপার্ড ১ ট্যাংক দেওয়ার অনুমোদন দিয়েছে জার্মান সরকার। একটি বেসরকারি অস্ত্র নির্মাতার কাছ থেকে পুরনো এই ট্যাংকগুলো কিয়েভকে দেওয়া হবে। জার্মান সরকারের এক মুখপাত্র এই তথ্য জানিয়েছেন। যুক্তরাজ্য প্রতিশ্রুতি দিয়েছে নিজেদের কয়েকটি চ্যালেঞ্জার ২ ট্যাংক ইউক্রেনকে সরবরাহ করা হবে। আর যুক্তরাষ্ট্র বলেছে, তারা ইউক্রেনে ৩১টি এম১ আব্রামস ট্যাংক পাঠাবে। সূত্র: দ্য গার্ডিয়ান

/এলকে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি