জেলেনস্কিকে ‘কৌতুক অভিনেতা’ বলে খোঁচা রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক
০৯ ফেব্রুয়ারি ২০২৩, ১১:১৩আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ১১:১৩

পশ্চিমাদের সামরিক সহায়তা পাওয়ার পরও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি  যুক্তরাজ্যে সফরে যাওয়ায় উপহাস করলেন লন্ডনের রুশ দূতবাস। তার সফরকে তহবিল সংগ্রহের ইভেন্ট, মঞ্চে অভিনয় এবং সাবেক কৌতুক অভিনেতা বলে বর্ণনা করা হয় দূতাবাসের পক্ষ থেকে।

যুদ্ধ শুরুর পর বুধবার (৮ ফেব্রুয়ারি) প্রথমবার যুক্তরাজ্য সফরে গিয়ে যুদ্ধবিমান চেয়েছেন ভলোদিমির জেলেনস্কি। ব্রিটিশ পার্লামেন্টে দেওয়া ভাষণে তিনি যুদ্ধবিমানকে ‘মুক্তির ডানা’ হিসেবে তুলে ধরেছেন। পরে ডাউনিং স্ট্রিট জানায়, প্রধানমন্ত্রী ঋষি সুনাক প্রতিরক্ষামন্ত্রীর কাছে জানতে চেয়েছেন ইউক্রেনকে দেওয়া যেতে পারে এমন সম্ভাব্য যুদ্ধবিমান খুঁজে বের করতে।

এর প্রতিক্রিয়ায় রুশ দূতাবাস এক বিবৃতিতে সতর্ক করেছে, ‘ব্রিটেনের অবন্ধুসুলভ আচরণের জবাব  কীভাবে দিতে হয় তা জানা আছে রাশিয়ার। আমরা লন্ডনকে মনে করিয়ে দিতে চাই: যুদ্ধে এ ধরনের পরিস্থিতিতে মৃত্যুর সংখ্যা আরও এক দফা বাড়বে’।

গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার হামলা শুরু পর একই বছরের শেষ দিকে যুক্তরাষ্ট্রে সফরে যান জেলেনস্কি। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং দেশটির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। ইউক্রেনীয় ভূখণ্ডে রুশ বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে যতদিন প্রয়োজন হয় সহায়তার প্রতিশ্রুতি দেন বাইডেন। সূত্র: সিএনএন

/এলকে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী