ইউক্রেনে যুদ্ধের দায় জেলেনস্কির, ইতালির সাবেক প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
১৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:১৫আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:১৫

ইউক্রেনে চলমান রাশিয়ার যুদ্ধের জন্য ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে দায়ী করেছেন ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বারলুসকোনি। রবিবার তিনি সাংবাদিকদের কাছে এ কথা বলেছেন। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।

ইতালির বর্তমান প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির ডানপন্থী জোটকে সমর্থন করছে বারলুসকোনির দল। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পুরনো বন্ধু ও মিত্র বলে তিনি পরিচিত।

বারলুসকোনি বলেছেন, ডনবাসে আক্রমণ যদি জেলেনস্কি বন্ধ করতেন তাহলে ইউক্রেনে যুদ্ধ কখনও হতো না।

সাবেক এই প্রধানমন্ত্রী বলেছেন, জেলেনস্কির আচরণকে তিনি খুব নেতিবাচক হিসেবে দেখেন।

বারলুসকোনির এই মন্তব্যের সমালোচনা এসেছে ইতালির সরকার ও ইউক্রেনের পক্ষ থেকে। রবিবার প্রধানমন্ত্রীর কার্যালয় বলেছেন, ইউক্রেনের প্রতি সরকারের সহযোগিতা দৃঢ় ও বদলাবে না।

জেলেনস্কির উপদেষ্টা ওলেগ নিকোলেঙ্কো নিন্দা জানিয়ে বলেছেন, ইতালির সাবেক প্রধানমন্ত্রী রুশ প্রোপাগান্ডা ছড়াচ্ছেন।  

বারলুসকোনি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে পুনর্নির্মাণে জেলেনস্কিকে ট্রিলিয়ন ডলারের প্রস্তাব দিয়ে যুদ্ধ বন্ধ করতে পারেন। যেমনটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইউরোপ পুনর্গঠনে মার্শাল প্ল্যান করা হয়েছিল।

তার কথায়, শুধু এমন কিছুই এই ভদ্রলোককে (জেলেনস্কি) যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি করাতে পারে।

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী