রাশিয়াকে হারাতে হবে, কিন্তু গুঁড়িয়ে দেওয়া যাবে না: ম্যাক্রোঁ

আন্তর্জাতিক ডেস্ক
১৯ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:০৭আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:১৯

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, ইউক্রেনে যুদ্ধে পরাজিত রাশিয়ার গুঁড়িয়ে যাওয়া তিনি দেখতে চান না। ফরাসি সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি পশ্চিমা দেশগুলোর প্রতি ইউক্রেনের জন্য সামরিক সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে বলেছেন, একটি দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য তিনি প্রস্তুত আছেন।

ম্যাক্রোঁ বলেন, আমি চাই ইউক্রেনে রাশিয়া পরাজিত হোক। আমি চাই ইউক্রেন নিজেদের অবস্থান ধরে রাখতে সক্ষম হোক।

কিন্তু যারা যুদ্ধটিকে রাশিয়াকে গুঁড়িয়ে দেওয়ার জন্য বিস্তৃত করতে চান তাদের সমালোচনা করেছেন তিনি।

মিউনিখে নিরাপত্তা সম্মেলনে বিশ্বনেতারা যখন একত্রিত হয়েছেন তখন ম্যাক্রোঁ এই মন্তব্য করলেন। এই সম্মেলনে ইউক্রেনকে আরও বেশি অস্ত্র সরবরাহের এবং মস্কোর ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের প্রতিশ্রুতি পাওয়া গেছে।

ম্যাক্রোঁ বলেন, রাশিয়ার সর্বাত্মক পরাজয় আমাদের লক্ষ্য, রাশিয়াকে তার নিজ ভূখণ্ডে আক্রমণ করার মতো চিন্তা আমি করছি না। অনেকেই এমনটি ভাবছেন। এই পর্যবেক্ষকরা চান রাশিয়াক গুঁড়িয়ে দিতে। ফ্রান্সের এমন অবস্থান কখনও ছিল না এবং হবে না।

এর আগে শুক্রবার মিউনিখে দেওয়া ভাষণে ম্যাক্রোঁ জোর দিয়ে দাবি করেছেন, মস্কোর সঙ্গে সংলাপের সময় এখন নয়। কিন্তু চূড়ান্ত লক্ষ্য হিসেবে শান্তির কথা তুলে ধরা থেকে পিছপা হননি তিনি।

তার মতে, মিত্রদের সহযোগিতা ইউক্রেনীয় সেনাবাহিনীর প্রচেষ্টা হলো রাশিয়াকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনা এবং দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠার একমাত্র পথ।

রাশিয়ায় ক্ষমতা পরিবর্তনের বিষয়টিও প্রত্যাখ্যান করেছে ফরাসি প্রেসিডেন্ট। তিনি দাবি করেছেন, বিশ্বজুড়ে এমন উদ্যোগ পুরোপুরি ব্যর্থ হয়েছে।

সূত্র: বিবিসি

 

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি