মস্কো-বেইজিংয়ের বাধায় মতৈক্য ছাড়াই শেষ হলো জি-২০ সম্মেলন

আন্তর্জাতিক ডেস্ক
২৬ ফেব্রুয়ারি ২০২৩, ১২:০৯আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৩, ১২:১৪

ইউক্রেনে রুশ আগ্রাসনের বিরোধিতা করে রাশিয়ার প্রতি নিন্দা জানিয়েছে বিশ্বের বৃহত্তম অর্থনৈতিক জোটের (জি-২০) অধিকাংশ দেশ। তবে চীন এই আগ্রাসনের নিন্দা না জানানোয় জোটের অর্থমন্ত্রীরা অনুষ্ঠিত শীর্ষ সম্মেলনের সমাপনী বিবৃতিতে একমত হতে ব্যর্থ হন।

স্থানীয় সময় শনিবার (২৫ ফেব্রুয়ারি) ভারতের বেঙ্গালুরুতে সমাপনী বিবৃতিতে যৌথ বিবৃতিতে সই করতে অস্বীকার জানায় চীন ও রাশিয়া। মস্কোর অভিযোগ, রুশবিরোধী পশ্চিমা দেশগুলো জি-২০কে অস্থিতিশীল করে তুলছে। চলতি সপ্তাহে রাশিয়া-ইউক্রেন সংঘাত অবসানে শান্তি পরিকল্পনা প্রকাশের পর এমন ঘটনা ঘটলো।

জি-২০ সদস্য রাষ্ট্রগুলোর অর্থমন্ত্রীদের নিয়ে ভারতের বেঙ্গালুরুতে বৈঠক শুরু হয়। বৈশ্বিক অর্থনৈতিক সংকটসহ ইউক্রেন ইস্যুতে নানাদিক নিয়ে আলোচনা করেন অর্থমন্ত্রীরা। বৈঠকটির সভাপতির সার সংক্ষেপ এবং একটি ফলাফলের নথিতে বলা হয়, ইউক্রেনে যুদ্ধ সংক্রান্ত বিষয়ে কোনও চুক্তি হয়নি।

মার্কিন অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন রুশ কর্মকর্তাদের অংশগ্রহণে একই অধিবেশনে ‘ইউক্রেনের বিরুদ্ধে বেআইনি এবং অন্যায় যুদ্ধের’ নিন্দা জানান। পাশাপাশি ইউক্রেনকে সমর্থনে এবং মস্কোর যুদ্ধ থামাতে জি-২০ দেশগুলোকে আরও পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

জি-২০ বৈঠক শেষে ভারতের জ্যেষ্ঠ কর্মকর্তা অজয় শেঠ সংবাদ সম্মেলনে বলেন, রাশিয়া ও চীনা প্রতিনিধিরা ইউক্রেনের ইস্যুতে একমত হননি। অপরদিকে অন্য ১৮টি দেশের পক্ষ থেকে বলা হয়েছে, বিশ্ব অর্থনীতিতে প্রভাব ফেলছে ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ।

/এলকে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী