বাখমুতের পরিস্থিতি আরও খারাপের দিকে, যুদ্ধ বিমান চাইলেন জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক
২৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:৩৩আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:০৬

৬ মাসের বেশি সময় পূর্ব ইউক্রেনের বাখমুত শহর নিয়ন্ত্রণকে কেন্দ্র রুশ ও ইউক্রেনীয় যোদ্ধাদের ভারী লড়াই চলছে। এখন পর্যন্ত কেউই ছেড়ে কথা বলছে না। ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ‘পূর্ব ফ্রন্টলাইনে বাখমুত শহরের পরিস্থিতি কঠিন থেকে আরও কঠিন হয়ে উঠেছে। শত্রুরা সবকিছু ধ্বংস করে দিচ্ছে।’

ইউক্রেনের প্রেসিডেন্ট এমন সময় মন্তব্য করলেন যখন মার্কিন ট্রেজারি সচিব জ্যানেট ইয়েলেন সোমবার কিয়েভে সফরের সময় রাশিয়াকে অস্ত্র সরবরাহের বিষয়ে চীনকে সতর্ক করেন। সোমবার কিয়েভে আকস্মিক সফরে আসেন জ্যানেট। তিনি বলেন, ইউক্রেনে অর্থনৈতিক ও বাজেটে সহায়তায় নতুন করে ১০০ কোটি মার্কিন ডলারের দেবে যুক্তরাষ্ট্র।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বক্তব্য পুনর্ব্যক্ত করে জ্যানেট আরও বলেন, যতদিন বিজয়ী না হবে ততদিন কিয়েভের পাশে থাকবে ওয়াশিংটন।

ইউক্রেনের বাখমুতের ফ্রন্টলাইনের কাছে ইউক্রেনীয় বাহিনীর অবস্থান

গত কয়েক মাসে ইউক্রেনজুড়ে সবচেয়ে ভয়াবহ লড়াইটি হচ্ছে বাখমুতে। এর একটি অংশ রুশ সেনা এবং বিচ্ছিন্নতাবাদী মিত্রদের নিয়ন্ত্রণে। বাণিজ্য শহরটি দখল নিতে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে মস্কো। কয়েক মাসের লড়াইয়ে সেনারা কিছুটা অগ্রগতিও লাভ করেছে। মস্কো সমর্থিত ডনেস্কে পিপলস রিপাবলিকান বিচ্ছিন্নতাবাদী নেতা ডেনিস পুশিলিন বলেন, ‘শহরের অধিকাংশ সড়ক রাশিয়ার গোলাবারুদের নিচে।’

এতে পরিস্থিতি দিনে দিনে আরও জটিল হচ্ছে। বাখমুতের সবশেষ অবস্থা নিয়ে সোমবার দিবাগত রাতে ভার্চুয়ালি ভাষণে জেলেনস্কি বলেন, ইউক্রেনীয় সেনাদের প্রতি কৃতজ্ঞ। যারা এখনও এলাকাটির নিয়ন্ত্রণ রাখতে নিজেদের সর্বোচ্চটা দিচ্ছে।

রুশ সন্ত্রাস থেকে ইউক্রেনের সব অঞ্চল রক্ষায় পশ্চিমাদের কাছে আবারও যুদ্ধ বিমান পাঠানোর আহ্বান জানান জেলেনস্কি।

/এলকে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত বাড়তেই বিশ্ববাজারে লাফিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম 
বিয়ের অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের হামলায় শিশুসহ ৪ জনের মৃত্যু, পাল্টা হামলা ইরানের 
ইরানের পাল্টা হামলায় বহু মার্কিন সেনা নিহত, দাবি আইআরজিসির
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত বাড়তেই বিশ্ববাজারে লাফিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম 
যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত বাড়তেই বিশ্ববাজারে লাফিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম 
বিয়ের অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের হামলায় শিশুসহ ৪ জনের মৃত্যু, পাল্টা হামলা ইরানের 
বিয়ের অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের হামলায় শিশুসহ ৪ জনের মৃত্যু, পাল্টা হামলা ইরানের 
রোড ট্রিপ এখনও কেন গুরুত্বপূর্ণ
রোড ট্রিপ এখনও কেন গুরুত্বপূর্ণ
১৫ পদে নিয়োগ দেবে মেঘনা পেট্রোলিয়াম, আবেদন শুরু
১৫ পদে নিয়োগ দেবে মেঘনা পেট্রোলিয়াম, আবেদন শুরু
সর্বাধিক পঠিত
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
আজ স্বর্ণের দাম কত
আজ স্বর্ণের দাম কত
শাবানা আপার নামে কোনও অভিযোগ নেই, অভিযোগ তার স্বামীর বিরুদ্ধে
শাবানা আপার নামে কোনও অভিযোগ নেই, অভিযোগ তার স্বামীর বিরুদ্ধে
দারুওয়ালা থেকে পুনাওয়ালা: পার্সিদের পদবি এত বিচিত্র কেন
দারুওয়ালা থেকে পুনাওয়ালা: পার্সিদের পদবি এত বিচিত্র কেন