ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র বর্ষণে নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক
০৯ মার্চ ২০২৩, ১৭:১৫আপডেট : ০৯ মার্চ ২০২৩, ১৭:১৫

ইউক্রেনের বিভিন্ন শহরে বুধবার রাতের ক্ষেপণাস্ত্র বর্ষণে অন্তত ৬ জন নিহত হয়েছে। বেশ কয়েকটি শহর হয়ে পড়েছে বিদ্যুৎ বিচ্ছিন্ন। বৃহস্পতিবার ইউক্রেনীয় কর্মকর্তারা এই দাবি করেছেন। গত তিন সপ্তাহের মধ্যে ইউক্রেনে এটিই রাশিয়ার সবচেয়ে বড় হামলা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

টেলিগ্রামে জেলেনস্কি বলেছেন,  ১০টি অঞ্চলের অবকাঠামো ও আবাসিক ভবনে হামলা হয়েছে। দখলদাররা শুধু জনগণকে আতঙ্কিত করতে পারে। এটিই তারা পারে কেবল। এতে তাদের লাভ হবে না। তারা যা করছে সেগুলোর দায় এড়াতে পারবে না।

৬ জন নিহতের কথা নিশ্চিত করে ইউক্রেনীয় কর্মকর্তারা বলেছেন, এদের মধ্যে কিয়েভে দুজন, খেরসনে তিনজন এবং ডনিপ্রোতে একজন নিহত।

শীতকালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের রণাঙ্গন প্রায় অচলাবস্থায় ছিল। গত বছর অক্টোবরে ইউক্রেনের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল রাশিয়া। পরে তা কমে যায়। সর্বশেষ বড় আকারের ক্ষেপণাস্ত্র হামলা ১৬ ফেব্রুয়ারি চালিয়েছিল রাশিয়া।

মঙ্গলবার রাতের হামলায় কিয়েভের প্রায় অর্ধেক মানুষ উষ্ণতা ছাড়াই দিন পার করছেন। শহরটির তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি রয়েছে।

হামলার পর দক্ষিণাঞ্চলের অবস্থিত জাপোরিজ্জিয়া পারমাণবিক কেন্দ্র বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এটি রাশিয়ার দখলে রয়েছে।

ইউক্রেনের সেনাপ্রধান ভ্যালেরি জালুজনি বলেছেন, মোট ৮১টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া। একই সঙ্গে আটটি শাহেদ ড্রোন বিস্ফোরিত হয়েছে। এর মধ্যে ৩৪টি ক্ষেপণাস্ত্র ও ৪টি ড্রোন ভূপাতিত করেছে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।

 

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান