ইউক্রেনের ভবিষ্যৎ নির্ভর করছে পূর্বাঞ্চলীয় রণক্ষেত্রে: জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক
১৪ মার্চ ২০২৩, ১৬:১৩আপডেট : ১৪ মার্চ ২০২৩, ১৬:২৭

ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, পূর্বাঞ্চলীয় বাখমুত ও অপর শহরগুলোতে চলমান যুদ্ধের ফলাফলের ওপর নির্ভর করছে ইউক্রেনের ভবিষ্যৎ। সোমবার শেষ রাতে দেওয়া ভিডিও বার্তায় তিনি এই মন্তব্য করেছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

ইউক্রেনীয় প্রেসিডেন্ট বলেছেন, ইউক্রেনের ভবিষ্যৎ নির্ভর করছে বাখমুত ও ডনেস্কের অপর অঞ্চলে আক্রমণকারী রুশ সেনাদের ধ্বংস করার ওপর। তার কথায়, পূর্বাঞ্চলে কঠিন পরিস্থিতি, খুব বেদনাদায়ক। শত্রুদের সামরিক শক্তি ধ্বংস করতে হবে এবং আমরা তা করে দেখাব।

বিলোহরিভকা ও মারিঙ্কা, আভদিভকা ও বাখমুত, ভুহলেদা ও কামিয়াঙ্কা রণাঙ্গনের কথা তুলে ধরে ভলোদিমির জেলেনস্কি বলেন, এই অঞ্চলগুলোতে আমাদের ভবিষ্যৎ নির্ভর করছে। এসব রণক্ষেত্রে সব ইউক্রেনীয়দের ভবিষ্যতের জন্য লড়াই করা হচ্ছে।

তিনি বলেন, লড়াইয়ে থাকা প্রত্যেকের প্রতি কৃতজ্ঞ। যারা সম্মুখ সমরে একে অপরকে টিকিয়ে রাখতে তাদের প্রতি আমি কৃতজ্ঞ।

রাশিয়া বলছে, বাখমুত দখলের পর পুরো ডনেস্ক অঞ্চল দখলের পথ সুমগ হবে। যুদ্ধে মস্কোর এটিই প্রধান লক্ষ্য।

টানা কয়েক মাসের ধীর গতি ও রক্তাক্ত যুদ্ধের পর ইউক্রেনের সেনাবাহিনী বলছে, তারা বাখমুত থেকে পিছু হটবে না। তাদের লক্ষ্য হলো, বসন্তে আক্রমণকারী রুশ বাহিনীর বিরুদ্ধে পাল্টা হামলা শুরুর আগে যতটা সম্ভব শক্তি ক্ষয় করা।

ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপের যোদ্ধাদের নেতৃত্বে বাখমুত দখলের অভিযান চালাচ্ছে রাশিয়া। এখন পর্যন্ত তারা শহরের পূর্বাংশ দখলে সক্ষম হয়েছে। তবে এখন পর্যন্ত শহরটি ঘিরে ফেলতে পারেনি। যদিও আশঙ্কা করা হচ্ছিল কয়েক দিনের মধ্যে বাখমুতের পতন হতে পারে।

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের