তাড়াতাড়ি অস্ত্র না দিলে ইউরোপকে দীর্ঘ যুদ্ধ মোকাবিলা করতে হবে: জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক
২৪ মার্চ ২০২৩, ১৯:১১আপডেট : ২৪ মার্চ ২০২৩, ১৯:১১

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইউরোপের প্রতি আহ্বান জানিয়েছেন, কিয়েভকে সামরিক সহযোগিতার পরিমাণ বাড়ানো তা দ্রুত সরবরাহ এবং রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের জন্য। তিনি বলেছেন, তা না হলে রাশিয়ার এই যুদ্ধ আরও কয়েক বছর ধরে চলতে পারে। বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়াকে নিয়ন্ত্রণে রাখার দায়িত্ব ২৭ সদস্য রাষ্ট্রের ইউরোপীয় ব্লকের।

যুদ্ধ শুরুর পর থেকে ইউক্রেনীয় কর্মকর্তারা প্রায়ই মিত্রদের দ্রুত অস্ত্র সরবরাহের আহ্বান জানিয়ে আসছেন। তবে জেলেনস্কির বৃহস্পতিবারের মন্তব্য প্রকাশ্যে হতাশার প্রকাশ। যা বিরল ঘটনা।

জেলেনস্কি বলেন, ইউরোপ যদি অপেক্ষায় থাকে, তাহলে পুনরায় সংগঠিত ও কয়েক বছরের জন্য যুদ্ধের প্রস্তুতি নেওয়ার সুযোগ পাবে শয়তান। এটি ঠেকানোর ক্ষমতা আপনাদের হাতে।

তিনি বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন-ই দূরপাল্লার অস্ত্র ও আধুনিক যুদ্ধবিমান সরবরাহের সিদ্ধান্ত বিলম্বিত করছে এবং জোটের সদস্য হওয়ার বিষয়টি এগিয়ে নিচ্ছে না।

জেলেনস্কি বলেন, প্রিয় সহকর্মীরা, আপনাদের কি মনে হয় না যৌথ পদক্ষেপে বিলম্বের কারণে আমাদের সাফল্যের সংখ্যা কম। দুর্ভাগ্যবশত বাস্তবতা এটিই। এবং ক্রেমলিন তা বুঝতে পারছে। আমাদের সেনাদের কাছে অস্ত্র পৌঁছানোর ক্ষেত্রে আমরা দেরি করতে পারি না। আমাদের প্রয়োজন অত্যাধুনিক যুদ্ধবিমান। আমরা বিষয়টি নিয়ে কথা বলেছি। আধুনিক যুদ্ধবিমান পাঠানোর ক্ষেত্রে বিলম্বের জন্য সত্যিকার অর্থে কি কোনও যৌক্তিক কারণ রয়েছে?

সোভিয়েত আমলের যুদ্ধবিমান ইউক্রেনে পাঠানোর জন্য পোল্যান্ড ও স্লোভাকিয়াকে ধন্যবাদ জানিয়েছেন জেলেনস্কি।

ইউক্রেনে অত্যাধুনিক যুদ্ধবিমান পাঠানোর ক্ষেত্রে খুব একটা আগ্রহ দেখাচ্ছে না যুক্তরাষ্ট্রসহ দেশটির পশ্চিমা মিত্ররা। জেলেনস্কি অভিযোগ করেছেন, রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নের কোনও তাগাদা দেখা যাচ্ছে না।

 

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান