‘বহুল প্রতীক্ষিত’ ট্যাংক পেলো ইউক্রেন, ঘুরে যেতে পারে যুদ্ধের মোড়

আন্তর্জাতিক ডেস্ক
২৮ মার্চ ২০২৩, ১২:৩০আপডেট : ২৮ মার্চ ২০২৩, ২০:৩৪

প্রতিশ্রুতি অনুযায়ী অত্যাধুনিক ১৮টি ‘লেপার্ড-২’ ট্যাংক ইউক্রেনে পাঠিয়েছে জার্মানি। জার্মান প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস বলেন, ‘প্রথম সারির এই ট্যাংকগুলো যুদ্ধে কার্যকর ভূমিকা রাখবে।’

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, যুক্তরাজ্য থেকে চ্যালেঞ্জার-২ ট্যাংকও ইতোমধ্যে ইউক্রেনে পৌঁছেছে। 

গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার সর্বাত্মক যুদ্ধ শুরুর পর থেকে পশ্চিমা মিত্রদের কাছে অত্যাধুনিক ট্যাংক ও সামরিক সরঞ্জাম চেয়ে আসছিল ইউক্রেন। 

লেপার্ড-২ ট্যাংক পাওয়ার বিষয়ে এখনও আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি ইউক্রেন সরকারের। তবে ব্রিটেনের তৈরি চ্যালেঞ্জার ট্যাংক পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে কিয়েভ।

‘বহুল প্রতীক্ষিত’ ট্যাংক পেলো ইউক্রেন, ঘুরে যেতে পারে যুদ্ধের মোড়

লেপার্ড-২ ট্যাংকগুলো যুদ্ধের ময়দানে ব্যাপক কার্যকর বলে দাবি ন্যাটোভুক্ত দেশগুলোর। এসব ট্যাংক পরিচালনার জন্য প্রশিক্ষণ দেওয়া হয়েছে ইউক্রেনীয় বাহিনীকে। যেকোনও সমস্যায় প্রযুক্তিগত সহায়তাও দেওয়া হবে। কয়েক সপ্তাহ ধরে ইউক্রেনীয় সেনাদের বিশেষভাবে প্রশিক্ষণ দিয়েছে বার্লিন।

জার্মান প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস আরও বলেন, প্রতিশ্রুতি অনুযায়ী এবং সময় মতো ট্যাংকগুলো আমাদের ইউক্রেনীয় বন্ধুদের হাতে তুলে দিতে পেরেছি।

এ বিষয়ে জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ বলেন, ইউক্রেনকে ১৮টি লেপার্ড-২ ট্যাংক দিয়েছে জার্মানি। এই অত্যাধুনিক ট্যাংক কীভাবে চালাতে হয়, দেশটির সেনাকে প্রশিক্ষণও দেয়া হয়েছে। আমি নিশ্চিত, এই ট্যাংক যুদ্ধক্ষেত্রে পরিবর্তন নিয়ে আসবে। সূত্র: বিবিসি, ডিডব্লিউ

/এলকে/এমওএফ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী