ইউক্রেনের গুলিতে ইরানের তৈরি ১৪ রুশ ড্রোন ভূপাতিত

আন্তর্জাতিক ডেস্ক
২৮ মার্চ ২০২৩, ১৪:৩৬ আপডেট : ২৮ মার্চ ২০২৩, ১৪:৪১

কিয়েভের আকাশে সোমবার (২৭ মার্চ) ইরানের তৈরি ১৪টি শাহেদ ড্রোন গুলি করে ভূপাতিত করেছে ইউক্রেনীয় সামরিক বাহিনী। মঙ্গলবার সামরিক বাহিনীর জেনারেল স্টাফ দাবি করেন, শনাক্ত হওয়া ১৫টির মধ্যে ১৪টি ধ্বংস করা হয়েছে।

কিয়েভ অঞ্চলের সোভিয়াতোশিনস্কি জেলার সামরিক প্রশাসনের প্রধান সেরহি পপকো টেলিগ্রামে পোস্টে বলেন, ড্রোনের ধ্বংসাবশেষের কারণে একটি আবাসিক ভবনে আগুন ধরে যায়। এ ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

সস্তা ও প্রাণঘাতী ড্রোন উৎপাদনে ইরান সবাইকে ছাড়িয়ে যাচ্ছে বলে দাবি করছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি দেশটি জানিয়েছে, ইউক্রেনে রাশিয়ার হামলাকে নিজেদের ড্রোন ক্ষমতা প্রদর্শনের মঞ্চ হিসেবে ব্যবহার করছে তেহরান।

মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যে আঞ্চলিক ড্রোন নির্মাতা থেকে ইউক্রেন যুদ্ধে মস্কোর সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক সমর্থক হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের এ দেশটি। রাশিয়াকে তিন মডেলের ড্রোন সরবরাহ করেছে ইরান। সেগুলো হলো, শাহেদ ১৩১ এবং ১৩৬ কামিকাজে ড্রোন। এগুলোকে ক্রুজ ক্ষেপণাস্ত্রের সস্তা বিকল্প হিসেবে ব্যবহার করছে মস্কো।

ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে শাহেদ ড্রোনটি আলোচনায় এসেছে। যুক্তরাষ্ট্র, ব্রিটেনসহ আরও কয়েকটি দেশের দাবি, কিয়েভের বিরুদ্ধে মস্কোকে এই ড্রোন সরবরাহ করছে তেহরান। যদিও বিষয়টি প্রত্যাখ্যান করেছে তারা। সূত্র: সিএনএন

/এলকে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
রাজস্থানের পঞ্চায়েত ভোটে কংগ্রেসের জয়জয়কার, কোণঠাসা বিজেপি
কী, কেন, কীভাবে জ্বালানি তেলের সরবরাহ বাড়াতে চান ট্রাম্প-পুতিন-শি, কীভাবে সম্ভব?
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
রাজস্থানের পঞ্চায়েত ভোটে কংগ্রেসের জয়জয়কার, কোণঠাসা বিজেপি
রাজস্থানের পঞ্চায়েত ভোটে কংগ্রেসের জয়জয়কার, কোণঠাসা বিজেপি
৯ জেলায় ৫৩ প্লাটুন আনসার মোতায়েন
৯ জেলায় ৫৩ প্লাটুন আনসার মোতায়েন
আ.লীগের সাবেক ৪ এমপি-প্রতিমন্ত্রীর বাড়িতে হামলা-ভাঙচুর, পুলিশ বলছে ‘কেউ অভিযোগ করেনি’
আ.লীগের সাবেক ৪ এমপি-প্রতিমন্ত্রীর বাড়িতে হামলা-ভাঙচুর, পুলিশ বলছে ‘কেউ অভিযোগ করেনি’
নাশকতা দমনে কঠোর সরকার, বদলাচ্ছে কৌশল 
নাশকতা দমনে কঠোর সরকার, বদলাচ্ছে কৌশল 
সর্বাধিক পঠিত
বৈশাখী টিভির ডিএমডি গ্রেফতার 
বৈশাখী টিভির ডিএমডি গ্রেফতার 
ডিসেম্বর থেকে বন্ধ হচ্ছে কলকাতা ও শিলিগুড়ির বাংলাদেশ ভিসা সেন্টার
ডিসেম্বর থেকে বন্ধ হচ্ছে কলকাতা ও শিলিগুড়ির বাংলাদেশ ভিসা সেন্টার
বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ
বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ
জাতিসংঘ মহাসচিব পদে আমিরাতের প্রার্থীর বিরোধিতায় দুই দেশ
জাতিসংঘ মহাসচিব পদে আমিরাতের প্রার্থীর বিরোধিতায় দুই দেশ
গাজীপুর-নারায়ণগঞ্জসহ সাত জেলায় ৪২ প্লাটুন আনসার মোতায়েন
গাজীপুর-নারায়ণগঞ্জসহ সাত জেলায় ৪২ প্লাটুন আনসার মোতায়েন