বাখমুতে বিমান হামলা বাড়িয়েছে রাশিয়া: ইউক্রেনীয় জেনারেল

আন্তর্জাতিক ডেস্ক
১৯ এপ্রিল ২০২৩, ০৭:০০আপডেট : ১৯ এপ্রিল ২০২৩, ০৭:০০

ইউক্রেনের স্থল বাহিনীর শীর্ষ কমান্ডার বলেছেন, পূর্ব ইউক্রেনের বিধ্বস্ত শহর বাখমুতে রাশিয়ার সেনাবাহিনী ভারী কামান এবং বিমান হামলা বাড়িয়েছে। মঙ্গলবার জেনারেল ওলেক্সান্ডার সিরস্কি এ কথা বলেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

কয়েক মাস ধরে ইউক্রেনে চলমান যুদ্ধের কেন্দ্রস্থলে পরিণত হয়েছে বাখমুত এবং এর আশেপাশের এলাকা।

জেনারেল ওলেক্সান্ডার সিরস্কি বলেছেন, বর্তমানে শত্রুরা ভারী কামান এবং বিমান হামলার সংখ্যা বাড়াচ্ছে, শহরটিকে ধ্বংসস্তূপে পরিণত করছে।

তিনি বলেছেন, রাশিয়া যেকোনও মূল্যে বাখমুত দখল করতে চাইলেও শহরটি নিয়ন্ত্রণে নিতে রুশ সেনাদের ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। 

রয়টার্সের পক্ষ থেকে রণক্ষেত্রের পরিস্থিতি নিয়ে ইউক্রেনীয় দাবির সত্যতা নিশ্চিত করা সম্ভব হয়নি। রাশিয়ার বলছে, বাখমুতে রুশ বাহিনী অগ্রসর হচ্ছে এবং ইউক্রেনীয় বাহিনীরও ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে।

গত বছর ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে আক্রমণের আগে বাখমুতে প্রায় ৭০ হাজার মানুষের বসবাস ছিল। কিয়েভ দখলে ব্যর্থতা এবং খেরসন ও খারকিভ পিছু হটার পর শীতকালজুড়ে রাশিয়ার আক্রমণের প্রধান লক্ষ্য ছিল শহরটি। আট মাসের বেশি সময় ধরে শহরটি দখলের লড়াই তীব্র পদাতিক স্থল যুদ্ধে পরিণত হয়েছে। যা দ্বিতীয় বিশ্ব যুদ্ধের পর ইউরোপে দেখা যায়নি।

বাখমুত দখল করতে পারলে রাশিয়া পূর্ব ইউক্রেনের ডনেস্ক অঞ্চলের দিকে অগ্রসর হতে পারবে। এখান থেকে তারা ক্রামাতোর্স্ক ও স্লোভিয়ানস্ক শহরে আক্রমণ চালাতে পারবে।

রুশ আক্রমণের নেতৃত্বে থাকা রাশিয়ার ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভজেনি প্রিগোজিন কিছু দিন আগে দাবি করেছেন, তাদের যোদ্ধারা শহরটির ৮০ শতাংশের বেশি ভূখণ্ড নিয়ন্ত্রণ করছে। 

ইউক্রেন এই দাবি প্রত্যাখ্যান করেছে। তারা বলেছে, শহরটির ২০ শতাংশের বেশি অঞ্চলের নিয়ন্ত্রণ তাদের রয়েছে।

রাশিয়ার দখল করা ভূখণ্ড পুনরুদ্ধারে আগামী কয়েক সপ্তাহ বা মাসের মধ্যে ইউক্রেন পাল্টা আক্রমণ চালাতে পারে ধারণা করা হচ্ছে।

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বশেষ খবর
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী