ইউক্রেনের পাল্টা আক্রমণ শুরু হলে টের পাবে রাশিয়া: জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক
২১ মে ২০২৩, ১৯:৩০আপডেট : ২১ মে ২০২৩, ১৯:৩০

ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, যখন আমাদের পাল্টা আক্রমণ শুরু হবে তখন তা টের পাবে রাশিয়া। রবিবার জি-৭ সম্মেলনে জাপানের হিরোশিমায় তিনি এই মন্তব্য করেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

বিবিসি’র সাংবাদিক টেসা ওং জেলেনস্কির কাছে জানতে চেয়েছিলেন, কবে রুশবিরোধী পাল্টা আক্রমণ শুরু করবে ইউক্রেন। জবাবে সরাসরি কোনও জবাব না দিয়ে তিনি এই মন্তব্য করেছেন।

পূর্বাঞ্চলীয় বাখমুত দখল নিয়ে মিশ্র বার্তা দেওয়ার এক দিন পর জেলেনস্কি বলেছেন, শহরটিতে ইউক্রেনীয় সেনারা গুরুত্বপূর্ণ অভিযানে রয়েছে।

এই অভিযানের বিস্তারিত না জানালেও তিনি দাবি করেছেন, আজ পর্যন্ত রাশিয়া বাখমুত দখল করতে পারেনি।

জি-৭ সম্মেলনে নতুন অস্ত্র সরবরাহের প্রতিশ্রুতির বিষয়ে ইউক্রেনীয় প্রেসিডেন্ট বলেছেন, এসব অস্ত্র উন্নতমানের এবং সবাই এগুলো পাঠাবে।

ইউক্রেনে মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান পাঠানোর বিষয়ে তিনি বলেছেন, আমি আত্মবিশ্বাসী কিয়েভ এগুলো পাবে। তবে কতটি যুদ্ধবিমান পাঠানো হবে তা আমি বলতে পারছি না। এটি গোপন কিছু নয়। আমরা সত্যিকার অর্থে জানি না।

সংবাদ সম্মেলনে হিরোশিমার শান্তি জাদুঘর পরিদর্শনের বিষয়ে জানতে চাইলে জেলেনস্কি বলেন, হিরোশিমার ধ্বংসাত্মক ছবি দেখে এখনকার বাখমুতের কথা আমার মনে পড়ে।

তিনি বলেছেন, ইউক্রেনের পতাকা হলো স্বাধীনতায় বিশ্বাসের প্রতীক।

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ইরান আলোচনার ফলাফল চলতি সপ্তাহান্তেই: ট্রাম্প 
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম