ক্রিমিয়া সেতুতে শক্তিশালী বিস্ফোরণ, নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক
১৭ জুলাই ২০২৩, ১১:৫৪আপডেট : ১৭ জুলাই ২০২৩, ১৭:২৬

রাশিয়ার ‘ক্রিমিয়া সেতুতে’ সোমবার ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। গুরুত্বপূর্ণ সেতুতে দুটি বিস্ফোরক বস্তু আঘাত হেনেছে বলে জানা গেছে। এতে ২ জন মারা গেছেন। এর আগে জরুরি পরিস্থিতি উল্লেখ করে যান চলাচল বন্ধ করে দেওয়ার কথা জানায় ক্রিমিয়ার রুশপন্থি গর্ভনর। 

ইউক্রেনের কাছ থেকে দখল করা ক্রিমিয়া উপদ্বীপের সঙ্গে রাশিয়ার যোগাযোগের মাধ্যম এই সেতুটি। সোমবার ভোর ৩টার দিকে কৌশলগত মূল সেতুটিতে দুটি শক্তিশালী বস্তু আঘাত হানে। জানা গেছে, স্থানীয় সময় ভোর ৩টা ৪ মিনিট এবং ৩টা ২০ মিনিটের দিকে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। এর সত্যতা জানতে রুশ গভর্নরের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালাচ্ছে সিএনএন।

রাশিয়ার ক্রাসনোদারের গভর্নর ভেনিয়ামিন কনড্রেটিয়েভ টেলিগ্রামে জানান, সেতুর কাছে যানজটে আটকে পড়াদের উদ্ধার করা হচ্ছে।

রাশিয়ার দক্ষিণ-পশ্চিমের বেলগোরোদ অঞ্চলের গর্ভনর জানিয়েছেন, সোমবার ক্রিমিয়া ব্রিজে দুর্ঘটনায় গাড়িতে থাকা এক দম্পতি নিহত এবং তাদের মেয়ে আহত হন। তারা নভোস্কোলস্কি জেলার বাসিন্দা।

হামলায় সেতুর একাধিক স্প্যানের ক্ষতি হয়েছে বলে দাবি রাশিয়ার পরিবহন মন্ত্রণালয়ের। সেতুর সড়কেও বেশ ক্ষতি হয়েছে।

উল্লেখ্য, ইউক্রেনে রুশ বাহিনীর রশদ সরবরাহের প্রধান পথ হিসেবে কের্চ প্রণালীর ওপর দিয়ে এই সেতুটি ব্যবহার করে আসছে মস্কো। ১৯ কিলোমিটার দীর্ঘ ব্রিজটিকে ইউক্রেনীয় বাহিনীর একটি বড় টার্গেট হিসেবে দেখা হচ্ছিল। রাশিয়া কর্তৃক ক্রিমিয়া দখলের চার বছর পর ২০১৮ সালে সেতুটির উদ্বোধন করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ২০২২ সালের ৮ অক্টোবরেও সেতুর একাংশে বড় বিস্ফোরণ ঘটলে যান চলাচল বন্ধ হয়ে যায়। ধসে পড়ে সেতুর কিছু জায়গা। এ ঘটনায় কিয়েভকে দায়ী করে মস্কো।

সূত্র: সিএনএন, আল জাজিরা

/এলকে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
অভিজ্ঞতাহীন ভারতীয় সংস্থার সঙ্গে অস্ত্র চুক্তি: এস্তোনিয়ার প্রতিরক্ষামন্ত্রীর পদত্যাগ
নেপালে ৯ দিন সুড়ঙ্গে বন্দি থাকার পর যেভাবে বাঁচলেন দুই শ্রমিক
নেপালে বন্যা: ৬০০ শিক্ষার্থীর সন্ধান মিলছে না, থমকে আছে তথ্য যাচাই
সর্বশেষ খবর
সরাসরি সাক্ষাৎকারে মেঘনা গ্রুপে ১১৫ জনের নিয়োগ
সরাসরি সাক্ষাৎকারে মেঘনা গ্রুপে ১১৫ জনের নিয়োগ
জবির সাবেক শিক্ষার্থীদের নিয়ে পুকুরে ডাবল ডেকার স্লিপার বাস, আহত ১৫
জবির সাবেক শিক্ষার্থীদের নিয়ে পুকুরে ডাবল ডেকার স্লিপার বাস, আহত ১৫
অভিজ্ঞতাহীন ভারতীয় সংস্থার সঙ্গে অস্ত্র চুক্তি: এস্তোনিয়ার প্রতিরক্ষামন্ত্রীর পদত্যাগ
অভিজ্ঞতাহীন ভারতীয় সংস্থার সঙ্গে অস্ত্র চুক্তি: এস্তোনিয়ার প্রতিরক্ষামন্ত্রীর পদত্যাগ
প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারী মারা গেছেন
প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারী মারা গেছেন
সর্বাধিক পঠিত
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা
৭ দিনে সালমান শাহর ৭ সিনেমা
৭ দিনে সালমান শাহর ৭ সিনেমা
ভারতে পৌঁছার আগেই গলে গেলো মোদির জন্য আনা বেলজিয়ামের প্রধানমন্ত্রীর বিশেষ উপহার
ভারতে পৌঁছার আগেই গলে গেলো মোদির জন্য আনা বেলজিয়ামের প্রধানমন্ত্রীর বিশেষ উপহার