ক্রিমিয়ায় হামলা চলবে, হুঁশিয়ারি ইউক্রেনের

আন্তর্জাতিক ডেস্ক
২৫ জুলাই ২০২৩, ১৭:৪৩আপডেট : ২৬ জুলাই ২০২৩, ০৯:২৬

ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকভ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, রুশ অধিকৃত ক্রিমিয়া উপদ্বীপে হামলা থামাবে না কিয়েভ। সম্প্রতি ক্রিমিয়ায় ধারাবাহিক হামলার ঘটনার মধ্যেই এমন বার্তা দিলেন তিনি।

সংবাদমাধ্যম সিএনএনে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ক্রিমিয়া সেতুতে হামলা হলে তাদের সক্ষমতা কমে আসবে। কারণ, এই সেতু দিয়ে রসদ সরবরাহ করছে মস্কো।

সেতুটি স্থায়ীভাবে ধ্বংস করা হবে কিনা প্রশ্নের উত্তরে রেজনিকভ আরও বলেন, ‘ইউক্রেনে চলমান যুদ্ধে রুশ বাহিনীর কাছে আরও গোলাবারুদ, জ্বালানি, খাদ্য পৌঁছানোর বিকল্প পথ বন্ধ করতে হবে। মূলত শত্রুদের কাছে রসদ সরবরাহের রাস্তা ধ্বংস করা ছাড়া উপায় নেই। তাদের বিরুদ্ধে এ ধরনের কৌশল ব্যবহার করবো আমরা।’

ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী রেজনিকভ, ছবি: এপি

কয়েক দিন আগে রুশ-অধিকৃত ক্রিমিয়া ও রাশিয়ার মধ্যে গুরুত্বপূর্ণ একটি রেল ও সড়ক সংযোগ সেতুতে হামলা হয়। এতে দুই জন প্রাণ হারান। গত বছরের শেষ দিকেও সেতুটিতে বড় ধরনের বিস্ফোরণ ঘটে। এসব ঘটনায় ইউক্রেনকে দায়ী করছে ক্রেমলিন। পাশাপাশি ক্রিমিয়ার সেভোস্তোপোল বন্দরে প্রায়শই এ ধরনের ঘটনা ঘটছে।

ক্রিমিয়া সেতুতে বিস্ফোরণে ক্ষয়ক্ষতি

রাশিয়াকে একটা সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে সাক্ষাৎকারে বর্ণনা করেছেন তিনি। নিজেদের ভূখণ্ডে রুশ বাহিনীর বিরুদ্ধে পাল্টা আক্রমণ নিয়েও সিএনএনের সঙ্গে আলাপ হয় রেজনিকভের। সম্প্রতি ওডেসা এবং কিয়েভসহ বিভিন্ন জায়গায় হামলা জোরদার করেছে রুশ বাহিনী। এ প্রসঙ্গে প্রতিরক্ষামন্ত্রী বলেন, পাল্টা হামলা পরিকল্পনা মাফিক চলছে। আমাদের জেনারেল ও কমান্ডাররা রণাঙ্গনের প্রকৃত অবস্থা পর্যবেক্ষণ করছেন।

এতে কিছুটা ধীরগতি কিনা জানতে চাইলে স্বীকার করে তিনি বলেন, রুশ বাহিনীর বদলে আমাদের সেনাদের জীবনের কথা ভাবতে হবে। তারা (রাশিয়া) সেনাদেরকে কামানের বারুদ হিসেবে ব্যবহার করছে অনেকটা। এটা বড় একটা যুদ্ধ। আমরা গোটা দুনিয়াকে দেখিয়ে দেবো, এই লড়াইয়ে আমরা জয়ী হবো।

খেরসন ও খারকিভ অঞ্চল পুরোপুরি পুনরুদ্ধারের অঙ্গীকারও ব্যক্ত করেছেন তিনি। এমন বাস্তবতায় ইউক্রেনীয় পাইলটদের এফ-১৬ যুদ্ধবিমান প্রশিক্ষণ আগামী আগস্টে শুরু হতে যাচ্ছে জানিয়ে আক্ষেপ করে বলেন, কিয়েভের কাছে এ ধরনের বিমান থাকলে পাল্টা আক্রমণে আরও অগ্রগতি লাভ সম্ভব হতো।

/এলকে/এমওএফ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী