কালিনিনগ্রাদে রুশ এস-৩০ যুদ্ধবিমান বিধ্বস্তে ‘রহস্য’, দুই পাইলট নিহত

আন্তর্জাতিক ডেস্ক
১২ আগস্ট ২০২৩, ২২:১৩আপডেট : ১২ আগস্ট ২০২৩, ২২:১৭

রাশিয়ার কালিনিনগ্রাদ অঞ্চলে একটি অত্যাধুনিক এস-৩০ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দুই রুশ পাইলট নিহত হয়েছেন। প্রশিক্ষণ ফ্লাইট পরিচালনার সময় এ ঘটনা ঘটে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে শনিবার (১২ আগস্ট) এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আরআইএ।

মন্ত্রণালয় জানায়, প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল বিমানটিতে। একপর্যায়ে দুর্গম এলাকায় বিধ্বস্ত হয়। এতে কোনও গোলাবারুদ ছিল না। দুর্ঘটনায় দুই পাইলট নিহত হন।

কারিগরি ত্রুটির কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে উল্লেখ করে বিস্তারিত ব্যাখ্যা দেয়নি প্রতিরক্ষা মন্ত্রণালয়। এ নিয়ে রহস্য তৈরি হয়েছে। এটি ইউক্রেনীয় হামলায় বিধ্বস্ত হয়েছে কিনা জানা যায়নি।

কালিনিনগ্রাদ বাল্টিক সাগরে সামরিক জোট ন্যাটোর দেশ পোল্যান্ড ও লিথুয়ানিয়ার মাঝামাঝি অবস্থিত। রাশিয়ার মূল ভূখণ্ডের সঙ্গে কালিনিনগ্রাদের স্থলপথে কোনও সংযোগ নেই। রুশ এই ভূখণ্ড ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি দেশ ঘিরে রেখেছে।

এই ভূখণ্ডটি রাশিয়া ১৯৪৫ সালে দখল করে নেয় মস্কো, যা তাদের জন্য কৌশলগতভাবে অনেক গুরুত্বপূর্ণ।

সূত্র: আল জাজিরা

/এলকে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
রুশ হামলার পর ট্রাম্পের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চাইলেন জেলেনস্কি
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম